TSK

TSK · যিরমিয় 4:9

مراجع Treasury of Scripture Knowledge في বেঙ্গলী IRV.

العودة إلى المقطع

পরে শহরের একটা জায়গা ভেঙে গেল এবং রাতের বেলা যিহূদার সমস্ত সৈন্য রাজার বাগানের কাছে দুই দেয়ালের মাঝখানের ফটক দিয়ে পালিয়ে গেল। যদিও কলদীয়েরা তখনও শহরটা চারিদিকে ঘেরাও করে ছিল। আর রাজা অরাবার রাস্তার দিকে চলে গেলেন।

মিশরীয়দের আত্মা নিজেদের মধ্যে দুর্বল হবে, আমি তাদের পরিকল্পনা বিনষ্ট করব। যদিও তারা মূর্ত্তি, মৃত মানুষের আত্মা, মাধ্যম এবং আধ্যাত্মবাদীদের কাছে পরামর্শ চেয়েছিল।

সেই সময়ে, মিশরীয়রা নারীদের মত হবে। তারা কাঁপবে ও ভয় পাবে কারণ বাহিনীদের সদাপ্রভু তাদের বিরুদ্ধে হাত ওঠাবেন।

তোমার শাসনকর্তারা সব একসঙ্গে পালিয়ে গেছে; ধনুক ছাড়াই তারা ধরা পড়েছে। তোমার মধ্যে যাদের ধরা হয়েছিল এবং একসঙ্গে বন্দী করা হয়েছিল; তারা দূরে পালিয়ে গিয়েছিল।

তোমরা চমত্কৃত হও ও আশ্চর্য্য গান কর, চোখ বন্ধ কর ও অন্ধ হও; ওরা মত্ত, কিন্তু আঙ্গুর রসে না, ওরা টলছে, কিন্তু সুরা পানে নয়।

ভাববাদীরা মিথ্যা ভাববাণী করে এবং যাজকেরা নিজের ক্ষমতায় শাসন করে। আমার প্রজারা এই পথই ভালবাসে, কিন্তু শেষে কি ঘটবে?”

মেষপালকেরা, কাঁদ, সাহায্যের জন্য চিত্কার কর! মাটিতে গড়াগড়ি দাও, হে পালের নেতারা। কারণ তোমাদের হত্যার ও ছিন্নভিন্ন হবার দিন এসেছে। তোমরা বাছাই করা ভেড়ার মত পতিত হবে।

এটি ঘটল, যখন যিহূদার রাজা সিদিকিয় ও তাঁর সমস্ত সৈন্য তাঁদের দেখলেন এবং তারা পালিয়ে গেলেন। তাঁরা রাতের বেলা রাজার বাগানের পথ ধরে দুই দেয়ালের মাঝের ফটক দিয়ে শহরের বাইরে গেলেন। রাজা অরাবার পথ ধরে চলে গেলেন।

আমার হাত ভাববাদীদের বিরুদ্ধে হবে, যারা মিথ্যা দর্শন পায় এবং মিথ্যা ভাববাণী বলে তারা আমার প্রজাদের সভায় থাকবে না এবং ইস্রায়েল কুলের বংশাবলিপত্রে উল্লেখ করা হবে না, তারা অবশ্যই ইস্রায়েল-দেশে যাবে না; তাতে তোমার জানবে যে, আমিই প্রভু সদাপ্রভু।