বর্তমান সময়
নবম ঘণ্টা - নোন
আমরা ক্রুশে খ্রিস্টের পরিত্রাণদায়ক মৃত্যু এবং সেই ডাকাতের মনোপরিবর্তন স্মরণ করি, যিনি তাঁর রাজ্যে স্মরণ করার জন্য অনুনয় করেছিলেন।
প্রতি প্রহরের ভূমিকা
পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে
একই ঈশ্বর, আমেন।
হে প্রভু, দয়া কর। হে প্রভু, দয়া কর। হে প্রভু, আশীর্বাদ কর। আমেন।
পিতা, পুত্র ও পবিত্র আত্মার গৌরব হোক, এখন ও সর্বদা এবং যুগানুগের যুগান্ত পর্যন্ত, আমেন।
প্রভুর প্রার্থনা
‹অতএব তোমরা এই ভাবে প্রার্থনা করো;› ‹হে আমাদের স্বর্গস্থ পিতঃ, › ‹তোমার নাম পবিত্র বলে মান্য হোক, ›
‹তোমার রাজ্য আসুক, › ‹তোমার ইচ্ছা সিদ্ধ হোক› ‹যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক;›
‹আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও;›
‹আর আমাদের অপরাধ সব ক্ষমা কর, › ‹যেমন আমরাও নিজের নিজের অপরাধীদেরকে ক্ষমা করেছি;›
‹আর আমাদেরকে পরীক্ষাতে এনো না, › ‹কিন্তু মন্দ থেকে রক্ষা কর।›
কৃতজ্ঞতার প্রার্থনা
আসুন আমরা মঙ্গলকারী ও দয়াময় ঈশ্বরকে, আমাদের প্রভু, আমাদের ঈশ্বর ও আমাদের ত্রাণকর্তা যীশু খ্রীষ্টের পিতাকে ধন্যবাদ দিই; কারণ তিনি আমাদের আচ্ছাদন করেছেন, সহায় হয়েছেন, রক্ষা করেছেন, তাঁর নিকটে গ্রহণ করেছেন, আমাদের প্রতি করুণা করেছেন, সমর্থন করেছেন, এবং আমাদের এই প্রহরে এনেছেন। আমরা তাঁকেই আরও অনুরোধ করি, যেন তিনি এই পবিত্র দিনটিতে এবং আমাদের জীবনের সকল দিনে আমাদের শান্তিতে রক্ষা করেন। সর্বশক্তিমান প্রভু আমাদের ঈশ্বর।
হে প্রভু ঈশ্বর সর্বশক্তিমান, আমাদের প্রভু, আমাদের ঈশ্বর ও আমাদের ত্রাণকর্তা যীশু খ্রীষ্টের পিতা, আমরা আপনাকে ধন্যবাদ জানাই সকল অবস্থায়, সকল বিষয়ে এবং সব সময়ে; কারণ আপনি আমাদের আচ্ছাদন করেছেন, সহায় হয়েছেন, রক্ষা করেছেন, আপনার নিকটে গ্রহণ করেছেন, আমাদের প্রতি করুণা করেছেন, সমর্থন করেছেন, এবং আমাদের এই প্রহরে এনেছেন।
এই কারণে আমরা আপনার মঙ্গলতা থেকে প্রার্থনা ও ভিক্ষা করি, হে মানুষপ্রেমী, আমাদের দান করুন যেন আমরা এই পবিত্র দিনটি এবং আমাদের জীবনের সমস্ত দিন আপনার ভয়সহ সম্পূর্ণ শান্তিতে অতিবাহিত করতে পারি। সকল হিংসা, সকল প্রলোভন, শয়তানের প্রত্যেক কাজ, দুষ্ট লোকদের ষড়যন্ত্র, এবং গুপ্ত ও প্রকাশ্য শত্রুদের উত্থান—এসব আমাদের ও আপনার সমুদয় প্রজাদের এবং আপনার এই পবিত্র স্থানের কাছ থেকে দূর করুন। আর যা ভাল ও উপকারী, তা আমাদের দান করুন। কারণ আপনিই আমাদের ক্ষমতা দিয়েছেন সাপ ও বিচ্ছুদের উপর এবং শত্রুর সমস্ত শক্তির উপর পদদলিত করতে। এবং আমাদেরকে প্রলোভনে নিও না, কিন্তু দুষ্ট থেকে আমাদের উদ্ধার করো।
অনুগ্রহ, দয়া ও মানুষপ্রেম আপনার একমাত্র পুত্র, আমাদের প্রভু, আমাদের ঈশ্বর ও আমাদের ত্রাণকর্তা যীশু খ্রীষ্টের; যাঁহাঁর মাধ্যমে আপনাকে মহিমা, শ্রদ্ধা, ক্ষমতা ও উপাসনা যুক্তিযুক্ত, তাঁর সঙ্গে এবং জীবনদাতা পবিত্র আত্মার সঙ্গে, যিনি আপনার সহসমান; এখন ও সর্বদা এবং যুগানুগের যুগান্ত পর্যন্ত, আমেন।
গীতসংহিতা ৫০
এক সর্বশক্তিমান সদাপ্রভুু ঈশ্বর এই কথা বললেন এবং সূর্য্যের উদয়স্থান থেকে অন্ত পর্যন্ত তিনি পৃথিবীকে ডাকছেন।
সিয়োন থেকে, সৌন্দর্য্যের পরিপূর্ণ স্থান থেকে, ঈশ্বর চিত্কার দীপ্তি প্রকাশ করেছেন।
আমাদের ঈশ্বর আসবেন নীরব থাকবেন না; তার আগে আগুন গ্রাস করবে এবং এটা তার চারপাশে অত্যন্ত ঝড় বইবে।
তিনি উপরে স্বর্গকে ডাকবেন এবং পৃথিবীকেও ডাকবেন, যাতে নিজের লোকেদের বিচার করতে পারে।
“আমার বিশ্বস্ত ব্যক্তিদের একসঙ্গে আমার কাছে একত্র কর, যারা বলিদান দ্বারা আমার সাথে একটি নিয়ম করেছে।”
আর স্বর্গ তাঁর ধার্ম্মিকতা ঘোষণা করবে, কারণ ঈশ্বর নিজেই বিচারক। সেলা
“আমার লোকেরা, শোন, আমি বল; ইস্রায়েল, শোন, আমি তোমার বিপক্ষে সাক্ষ্য দিই। আমিই ঈশ্বর, তোমার ঈশ্বর।
আমি তোমার বলিদানের জন্য তোমাকে তিরস্কার করব না, তোমার হোমবলি সবদিন আমার সামনে থাকে।
আমি তোমার গৃহ থেকে ষাঁড় বা তোমার খোঁয়াড় থেকে ছাগল নেব না।
কারণ বনের সমস্ত প্রাণী আমার এবং হাজার হাজার পাহাড়ের গবাদি পশু আমার।
আমি পাহাড়ের সমস্ত পাখিকে জানি এবং মাঠের প্রাণীরা সকলই আমার।
যদি আমি ক্ষুধার্ত থাকি আমি তোমাকে বলব না; কারণ জগৎ ও তার সমস্তই আমার।
আমি কি ষাঁড়ের মাংস খাব বা আমি কি ছাগলের রক্ত পান করব?
তুমি সর্বশক্তিমান ঈশ্বরের উদ্দেশ্যে বলি উৎসর্গের জন্য ধন্যবাদ দাও এবং মহান ঈশ্বর কাছে আমার প্রতিজ্ঞা পূর্ণ করব।
আর বিপদের দিনের আমাকে ডাকো; আমি তোমাকে উদ্বার করব এবং তুমি আমার গৌরব করবে।”
কিন্তু দুষ্টকে ঈশ্বর বলে, আমার নিয়মের প্রকাশের সাথে করতে তোমার কি অধিকার, তুমি আমার নিয়ম মুখে এনেছ।
তুমি শাসন ঘৃণা করে থাক এবং আমার বাক্যকে দূরে ফেলে থাক।
যখন তুমি একটি চোরকে দেখ তুমি তার সাথে একমত হও, তুমি ব্যভিচারিণীদের সাথে অংশগ্রহণ কর।
তুমি মন্দ বিষয়ে মুখ দিয়ে থাক এবং তোমার জিভ প্রতারণা প্রকাশ করে।
তুমি বসে নিজের ভাইয়ের বিরুদ্ধে কথা বলে থাক, তুমি নিজের মায়ের পুত্রকে নিন্দা করে থাক।
তুমি এই সব কাজ করেছ, আমি নীরব হয়ে আছি; তুমি চিন্তা কর আমি তোমার মত কেউ ছিলাম, কিন্তু আমি তোমাকে তিরস্কার করব ও তোমার চোখের সামনে সমস্ত কিছু ধ্বংস করব।
এখন তুমি এই কথা মনে করবে যারা ঈশ্বরকে ভুলে যায়, পাছে আমি তোমাকে টুকরো টুকরো করে ফেলি এবং তোমাকে সাহায্য করতে না আসি।
যে ব্যক্তি আমাকে ধন্যবাদের বলি উৎসর্গ করে এবং সেই আমার গৌরব করে; যে ব্যক্তি সঠিক পথের পরিকল্পনা করে, তাকে আমি ঈশ্বরের পরিত্রান দেখাব।
প্রার্থনার সূচনা
ধন্যিত দিনের নবম প্রহরের স্তব—আমি এটি আমার রাজা ও ঈশ্বর খ্রীষ্টের উদ্দেশে নিবেদন করি, এবং তাঁর কাছে আমার পাপসমূহ ক্ষমার জন্য মিনতি করি।
গীতসংহিতা ৯৫
এস, আমরা সদাপ্রভুুর উদ্দেশ্যে আনন্দ গান করি, আমাদের পরিত্রানের শৈলর জন্য জয়ধ্বনি করি।
আমরা ধন্যবাদ দিতে দিতে তার উপস্থিতিতে প্রবেশ করি, গান গেয়ে তার উদ্দেশ্যে জয়ধ্বনি করি।
কারণ সদাপ্রভুু, মহান ঈশ্বর, তিনি সমস্ত দেবতাদের উপরে মহান রাজা,
পৃথিবীর গভীরতম স্থানগুলো তার হাতের মধ্যে, পর্বতের চূড়াগুলো তারই।
সমুদ্র তার, তিনিই তা নির্মাণ করেছেন, তার হাত শুকনো জমি গঠন করেছে।
এস, আমরা আরাধনা করি ও নত হই, আমাদের সৃষ্টিকর্ত্তা সদাপ্রভুুর সামনে হাঁটু পাতি।
কারণ তিনিই আমাদের ঈশ্বর, আমরা তার চরানির প্রজা ও তার নিজের মেষ। আহা আজই, তোমরা তার স্বর শুনবে।
তোমরা নিজেদের হৃদয়কে কঠিন করনা, যেমন মরীরায়, যেমন মরুপ্রান্তের মধ্যে মঃসার দিনের, করেছিলে।
তখন তোমাদের পিতৃপুরুষেরা আমার পরীক্ষা করল, আমার বিচার করল, আমার কাজও দেখল।
চল্লিশ বছর পর্যন্ত আমি সেই জাতির প্রতি অসন্তুষ্ট ছিলাম, আমি বলেছিলাম এদের মন উদ্ভ্রান্ত; তারা আমার আজ্ঞা মানলো না।
তাই আমি রেগে শপথ করলাম, এরা আমার বিশ্রামের জায়গায় কখনো ঢুকবে না।
গীতসংহিতা ৯৬
তোমরা সদাপ্রভুুর উদ্দেশ্যে এক নতুন গান গাও; সমস্ত পৃথিবী, সদাপ্রভুুর উদ্দেশ্যে গান গাও।
সদাপ্রভুুর উদ্দেশ্যে গান গাও। তার নামের ধন্যবাদ কর, দিনের র পর দিন তার পরিত্রান ঘোষণা কর।
প্রচার কর জাতিদের মধ্যে তার গৌরব, সমস্ত লোক-সমাজে তার আশ্চর্য্য কাজ সকল।
কারণ সদাপ্রভুু মহান ও অতি কীর্ত্তনীয়, তিনি সমস্ত দেবতা অপেক্ষা ভয়ার্হ।
কারণ জাতিদের সমস্ত দেবতা অবস্তুমাত্র, কিন্তু সদাপ্রভুু আকাশমণ্ডলের নির্মাতা;
প্রভা ও প্রতাপ তার অগ্রবর্ত্তী; শক্তি ও শোভা তার ধর্মধামে বিরাজমান।
হে জাতিদের গোষ্ঠী সকল, সদাপ্রভুুর কীর্ত্তন কর, সদাপ্রভুুর গৌরব ও শক্তি কীর্ত্তন কর।
সদাপ্রভুুর নামের গৌরব কীর্ত্তন কর, নৈবেদ্য সঙ্গে নিয়ে তার প্রাঙ্গণে এস।
পবিত্র সভায় সদাপ্রভুুকে প্রণিপাত কর; সমস্ত পৃথিবী। তার সামনে কম্পমান হও।
জাতিদের মধ্যে বলো “সদাপ্রভুু রাজত্ব করেন,” জগৎপৃথিবী ও প্রতিষ্ঠিত; একে কাঁপানো যাবে না; তিনি ন্যায়ে জাতিদের বিচার করবেন।
আকাশমণ্ডল আনন্দ করুক, পৃথিবী উল্লাসিত হোক; সমুদ্র ও তার মধ্যের সকলই গর্জন করুক;
ভূমি ও সেখানকার সকলই উল্লাসিত হোক; তখন বনের সমস্ত গাছপালা আনন্দে গান করবে;
সদাপ্রভুুর সামনেই করবে, কারণ তিনি আসছেন, তিনি পৃথিবীর বিচার করতে আসছেন, তিনি ধর্মশীলতায় জগতের বিচার করবেন, নিজের বিশ্বস্ততায় জাতিদের বিচার করবেন
গীতসংহিতা ৯৭
সদাপ্রভুু রাজত্ব করেন; পৃথিবী উল্লাসিত হোক, দ্বীপগুলি আনন্দিত হোক;
মেঘ ও অন্ধকার তার চারিদিকে, সদাপ্রভু ধার্ম্মিকতা এবং ন্যায়ের দ্বারা শাসন করেন।
আগুন তার আগে যায় এবং চারিদিকে তার বিপক্ষদেরকে গ্রাস করে।
তার বিদ্যুৎ পৃথিবীকে আলোকিত করল; পৃথিবী তা দেখল ও কেঁপে গেল।
পর্বতগুলি মোমের মত সদাপ্রভুুর সামনে গলে গেল, সমস্ত পৃথিবীর প্রভুর সামনে।
স্বর্গ তার ন্যায়বিচার ঘোষণা করে এবং সমস্ত জাতি তার মহিমা দেখেছে।
সেই সব লোকেরা লজ্জিত হোক, যারা খোদাই করা প্রতিমার আরাধনা করে, যারা অযোগ্য মূর্তিতে অহঙ্কার করে; হে তথাকথিত ঈশ্বর, ঈশ্বরের আরাধনা কর।
সিয়োন শুনল ও আনন্দিত হল এবং যিহূদার মেয়েরা উল্লাসিত হল, হে সদাপ্রভুু, তোমার বিচারের জন্য।
কারণ হে সদাপ্রভুু, তুমিই সমস্ত পৃথিবীর ওপরে সর্বশক্তিমান মহান ঈশ্বর, তুমি সমস্ত দেবতা থেকে অনেক উন্নত।
সদাপ্রভু তাদেরকে ভালবাসেন যারা ঘৃণাকে অপছন্দ করে, মন্দকে ঘৃণা কর! তিনি নিজের সাধুদের জীবন রক্ষা করেন এবং দুষ্টদের হাত থেকে তাদেরকে উদ্ধার করেন।
আলো চমকায় ধার্ম্মিকের জন্য এবং আনন্দ তাদের জন্য যারা হৃদয়ে সৎ।
হে ধার্মিকরা, সদাপ্রভুুতে আনন্দিত হও এবং তুমি তাঁর পবিত্র নামের ধন্যবাদ কর।
গীতসংহিতা ৯৮
ওহ, সদাপ্রভুুর জন্যে একটি নতুন গান গাও, কারণ তিনি অদ্ভুত কাজ করেছেন; তার ডান হাত ও তার পবিত্র বাহু, আমাদেরকে বিজয় দিয়েছেন।
সদাপ্রভুু তাঁর পরিত্রান জানিয়েছেন, তিনি খোলাখুলি ভাবে সমস্ত জাতির কাছে তাঁর ন্যায়বিচার দেখিয়েছেন।
তিনি ইস্রায়েল কুলের জন্যে তাঁর চুক্তির আনুগত্য ও বিশ্বস্ততা মনে করিয়েছেন; পৃথিবীর সমস্ত প্রান্ত আমাদের ঈশ্বরের বিজয় দেখবে।
সমস্ত পৃথিবী; সদাপ্রভুুর উদ্দেশ্যে আনন্দের জন্য চিত্কার কর। জয়গান কর, আনন্দগান কর। প্রশংসা গাও।
বীণার সঙ্গে সদাপ্রভুুর উদ্দেশ্যে প্রশংসা গান কর, বীণা ও সুমধুর গানের সঙ্গে।
তূরী ও শিঙার আওয়াজের সঙ্গে রাজা সদাপ্রভুুর সামনে আনন্দময় শব্দ কর।
সমুদ্র ও তার মধ্যেকার সবই গর্জন করুক, পৃথিবী ও যারা তার মধ্যে বাস করে তারাও করুক;
নদীরা তাদের হাতে হাততালি দিক এবং পর্বতরা আনন্দের জন্য চিত্কার করুক;
সদাপ্রভুু পৃথিবীর বিচার করতে আসছেন; তিনি ধার্ম্মিকতায় পৃথিবীকে ও জাতিদের সুবিচারে বিচার করবেন।
গীতসংহিতা ৯৯
সদাপ্রভুু রাজত্ব করেন, জাতিরা কাঁপছে; তিনি করূবদের ওপরে সিংহাসনে বসে আছেন, পৃথিবী টলছে।
সদাপ্রভুু সিয়োনে মহান, তিনি সমস্ত জাতির উপরে উন্নত।
তারা তোমার মহান ও ভয়াবহ নামের প্রশংসা করুক; তিনি পবিত্র।
বলবান রাজা ন্যায় ভালবাসেন; তুমি সুবিচার প্রতিষ্ঠা করেছ, তুমি যাকোবের মধ্যে ন্যায় ও ধার্ম্মিকতা তৈরী করেছ।
তোমরা আমাদের ঈশ্বর সদাপ্রভুুর প্রশংসা কর ও তার পাদপীঠের সামনে আরাধনা কর; তিনি পবিত্র।
তার যাজকদের মধ্যে মোশি ও হারোণ এবং যারা তার নামে ডাকেন, তাদের মধ্যে শমূয়েল; তারা সদাপ্রভুুকে ডাকতেন এবং তিনি উত্তর দিতেন।
তিনি মেঘের থামের থেকে তাদের কাছে কথা বলতেন; তারা তার গুরুত্বপূর্ণ আদেশ ও নিয়মগুলি পালন করতেন যা তিনি তাদের দিয়েছিলেন।
হে সদাপ্রভুু, আমাদের ঈশ্বর তুমিই তাদেরকে উত্তর দিয়েছিলে, তুমি সেই ঈশ্বর যিনি তাদের ক্ষমা করেছিলে, যদিও তুমি তাদের পাপজনক কাজের শাস্তি দিয়েছিলে।
আমাদের ঈশ্বর সদাপ্রভুুর প্রশংসা কর এবং তার পবিত্র পর্বতের সামনে আরাধনা কর; কারণ আমাদের ঈশ্বর সদাপ্রভুু পবিত্র।
গীতসংহিতা ১০০
আনন্দে চিত্কার কর সদাপ্রভুুর উদ্দেশ্যে, সারা পৃথিবী।
আনন্দ সহকারে সদাপ্রভুুর সেবা কর; আনন্দগানের সাথে তার সামনে এস।
জানো যে সদাপ্রভুুই ঈশ্বর; তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমরা তার লোক এবং তার চারণভূমির মেষ।
ধন্যবাদ সহকারে তাঁর দরজায় ঢোকো এবং প্রশংসা সহকারে তার উঠানে ঢোকো। তাকে ধন্যবাদ দাও এবং তার নাম মহিমান্বিত কর।
কারণ সদাপ্রভুু মঙ্গলময়; তার বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী এবং তার বিশ্বস্ততা বংশপরম্পরা স্থায়ী।
গীতসংহিতা ১০৯
ঈশ্বর আমি যার প্রশংসা করি, নীরব থেকো না।
কারণ দুষ্ট এবং প্রতারক আমাকে আক্রমণ করে তারা আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলে।
তারা আমাকে ঘিরে ধরে এবং ঘৃণাজনক কথা বলে এবং অকারণে আমাকে আক্রমণ করে।
আমার ভালবাসার পরিবর্তে তারা আমার নিন্দা করে কিন্তু আমি তাদের জন্য প্রার্থনা করি।
তারা আমার ভালোর পরিবর্তে খারাপ করে এবং আমার ভালোবাসাকে ঘৃণা করে।
তুমি সেই লোকের ওপরে দুষ্টলোককে নিযুক্ত কর; বিপক্ষ তার ডান দিকে দাঁড়িয়ে থাকুক।
যখন তার বিচার হবে, সে দোষী হোক, তার প্রার্থনা পাপ হিসাবে মানা হোক।
তার আয়ু অল্পদিনের র হোক; অন্য লোক তার অধ্যক্ষপদ নিয়ে নিক।
তার সন্তানেরা পিতৃহীন হোক, তার স্ত্রী বিধবা হোক।
তার সন্তানেরা ঘুরে বেড়াক এবং ভিক্ষা করুক, তাদের ধ্বংস স্থান থেকে দূরে [খাদ্য] খোঁজ করুক।
মহাজন তার সবকিছু নিয়ে নিক; অন্য লোকেরা লুট করুক যা তার উপার্জন।
তার ওপর কেউ দয়ার হাত না বাড়াক, তার অনাথ সন্তানদের ওপর কেউ করুণা না করুক।
তার ভবিষ্যৎ প্রজন্ম বিচ্ছিন্ন হোক, পরের বংশধরের নাম মুছে যাক।
তার পূর্ব পুরুষদের পাপ সদাপ্রভুুর কাছে উল্লেখ থাকুক, তার মায়ের পাপ ভুলে না যাক।
তার দোষ সবদিন সদাপ্রভুুর সামনে থাকুক, যেন সদাপ্রভুু পৃথিবী থেকে তার স্মৃতি মুছে দেন।
যেহেতু এইলোক কাউকে দয়া দেখানোর বিষয় মাথা ঘামাননি, কিন্তু তার বদলে নিপীড়িতদের তাড়না করত এবং অত্যন্ত গরিব লোককে এবং নিরুত্সাহ লোককে হত্যা করত।
সে অভিশাপ দিতে ভালবাসত, সেটাই তারই ওপর আসল। সে আশীর্বাদ করতে ঘৃণা করত; তার ওপর যেন আশীর্বাদ না আসুক।
সে অভিশাপকে কাপড়ের মতো পরত এবং তার অভিশাপ তার অন্তর থেকে জলের মতো, তার হাড়ের মধ্যে থেকে তেলের মত আসল।
তার অভিশাপগুলো পরার পোশাকের মতো ও নিত্য কোমরবন্ধনের মতো হোক।
সদাপ্রভুু থেকে এইফল পায় আমার বিপক্ষেরা, আমার প্রাণের বিরুদ্ধে যারা খারাপ কথা বলে তারা।
সদাপ্রভুু আমার প্রভু, নিজ নামের অনুরোধে আমার সঙ্গে ব্যবহার কর; কারণ তোমার বিশ্বস্ত বিধি মঙ্গলময়, আমাকে বাঁচাও।
কারণ আমি দুঃখী এবং গরিব এবং আমার হৃদয় আহত হয়েছে।
আমি হেলে পড়ছি সন্ধ্যার ছায়ার মতো; আমাকে ঝাকানো হচ্ছে পঙ্গপালের মতো।
আমার হাঁটু দুর্বল হয়েছ উপবাসের থেকে, আমি চামড়া এবং হাড়ে পরিণত হয়েছি।
আমি অভিযোগকারীদের কাছে অবজ্ঞার পাত্র হয়েছি; যখন আমাকে দেখে তারা তাদের মাথা নাড়ে।
আমাকে সাহায্য করো সদাপ্রভুু আমার ঈশ্বর; আমাকে বাঁচাও তোমার বিশ্বস্ততার বিধির দ্বারা।
যেন তারা জানতে পারে যে, এটা তোমার কাজ যে তুমি সদাপ্রভুু, এই সব করেছ।
যদিও তারা আমাকে শাপ দেয়, দয়া করে তুমি আশীর্বাদ কর; যখন তারা আক্রমণ করে যেন তারা লজ্জিত হয়। কিন্তু তোমার এ দাস আনন্দ করবে।
আমার বিপক্ষরা লজ্জিত পোশাকে পরিহিত হবে এবং ডাকাতি করা পোশাকের মতো লজ্জায় ঢেকে যাবে।
আমি আনন্দের সঙ্গে উষ্ণ ধন্যবাদ দেবো সদাপ্রভুুকে; আমি লোকেদের মধ্যে তাঁর প্রশংসা করব।
কারণ তিনি গরিবদের ডানদিকে দাঁড়িয়ে থাকেন, তাদের হাত থেকে তাকে বাচান যারা তাকে হুমকি দেয়।
গীতসংহিতা ১১০
সদাপ্রভুু আমার প্রভুকে বলেন, “আমার ডানদিকে বস, যতক্ষণ না আমি তোমার শত্রুদেরকে তোমার পা রাখার জায়গায় না নিয়ে আসি।”
সদাপ্রভুু বললেন, “সিয়োন থেকে তোমার শক্তির রাজদণ্ড ধরে রাখ; তোমার শত্রুদের ওপর শাসন কর।
তোমার বিক্রম দিনের তোমার প্রজারা তোমাকে অনুসরণ করবে স্ব-ইচ্ছায় পবিত্র পর্বতের ওপরে; ভোরের গর্ভ থেকে বেরিয়ে যাবে শিশিরের মতো তোমার যুবকেরা।”
সদাপ্রভুু শপথ করেছেন এবং পরিবর্তন হবে না; “তুমি অনন্তকালীন যাজক, মল্কীষেদকের রীতি অনুসারে।”
প্রভু তোমার ডানদিকে আছেন। তিনি রাজাদের হত্যা করবেন তাঁর ক্রোধের দিনের।
তিনি জাতিদের বিচার করবেন, তিনি মৃতদেহ দিয়ে উপত্যকা পূর্ণ করবেন; তিনি নেতাদের হত্যা করবেন অনেক দেশে।
তিনি রাস্তার মধ্যে ছোটো নদীর জল পান করবেন এবং তারপর তিনি বিজয়ের পরে তাঁর মাথা তুলবেন।
গীতসংহিতা ১১১
সদাপ্রভুুর প্রশংসা কর। আমি সমস্ত অন্তকরণ দিয়ে সদাপ্রভুুর ধন্যবাদ করব, সরল লোকদের সভায় এবং ধর্মসভার মধ্যে।
সদাপ্রভুুর সব কাজ মহৎ; সাগ্রহে তারা সকলে অপেক্ষা করে যারা ইচ্ছুক।
তাঁর কাজ মহিমাময় এবং চমত্কার এবং তাঁর ধার্ম্মিকতা চিরস্থায়ী।
তিনি আশ্চর্য্য কাজ করেন যা স্মরণীয় হবে; সদাপ্রভুু কৃপাময় এবং দয়াশীল।
তিনি তাঁর বিশ্বস্ত অনুগামীদের খাবার দেন। তিনি তাঁর বিধি চিরকাল মনে রাখবেন।
তিনি তাঁর শক্তিশালী কাজ তাঁর লোকেদের দেখিয়ে তাদেরকে জাতির অধিকার দিয়েছেন।
তাঁর হাতের কাজ বিশ্বস্ত এবং ঠিক; তাঁর সব নির্দেশ বিশ্বাসযোগ্য।
সে সব অনন্তকালের জন্য প্রতিষ্টিত, বিশ্বস্তভাবে এবং সঠিকভাবে লক্ষিত।
তিনি তাঁর লোকেদের বিজয় দিয়েছেন; তিনি চিরকালের জন্য তাঁর বিধি স্থির করেছেন; তাঁর নাম পবিত্র এবং অসাধারন।
সদাপ্রভুুকে সম্মান করা প্রজ্ঞার আরম্ভ; যে কেউ তাঁর নির্দেশ মেনে চলে সে ভালো বুদ্ধি পায়; তাঁর প্রশংসা অনন্তকাল স্থায়ী।
গীতসংহিতা ১১২
সদাপ্রভুুর প্রশংসা কর। ধন্য সে লোক যে সদাপ্রভুুকে মান্য করে, যে তাঁর আদেশে অত্যন্ত আনন্দিত হয়।
তাঁর বংশ পৃথিবীতে শক্তিশালী হবে; ধার্ম্মিকেরা ধন্য হবে।
তার ঘরে সম্পদ এবং ঐশ্বর্য্য থাকে; তার ধার্ম্মিকতা নিত্যস্থায়ী হবে।
অন্ধকারে আলোর জ্যোতি হবে ধার্মিক লোকেদের জন্য; সে করুণাময়, ক্ষমাশীল এবং ধার্মিক।
এটা সেই মানুষদের ভালো হবে যে করুণা করে এবং টাকা ধার দেয়, যে সততার সঙ্গে তার ব্যপারে ভালো আচরন করে।
কারণ তাকে কখনো সরানো যাবে না; ধার্ম্মিকদের চিরকাল মনে রাখবে।
সে খারাপ খবরে ভয় পায় না, সে সুনিশ্চিত, সদাপ্রভুুতে নির্ভর করে।
তার হৃদয় শান্ত, ভয় নেই, যতক্ষণ না সে তার বিপক্ষদের ওপর বিজয় দেখে।
সে উদারভাবে গরিবদের দেয় তার ধার্ম্মিকতা চিরকালীন; সে বলবান এবং সম্মানে উচ্চ হবে।
দুষ্টলোক এটা দেখবে এবং রাগ করবে; সে দাঁতে দাঁত ঘষবে এবং গলে যাবে; দুষ্টলোকের ইচ্ছা বিনষ্ট হবে।
গীতসংহিতা ১১৪
যখন ইস্রায়েল মিশর থেকে চলে এল, যাকোবের বংশ বিদেশী লোক থেকে,
যিহূদা হল তার ধর্মস্থান, ইস্রায়েল হল তাঁর রাজ্য।
সমুদ্র দেখল এবং পালিয়ে গেল, যর্দ্দন ফিরে এল।
পর্বতরা মেষের মতো লাফ দিলো, পাহাড়রা লাফ দিল মেষশাবকের মতো।
কেন তুমি পালিয়ে গেলে সমুদ্র? যর্দ্দন, কেন তুমি ফিরে এলে?
পর্বতরা, কেন তোমরা মেষের মতো লাফ দিলে? ছোটো পর্বতেরা, কেন তোমরা মেষশাবকের মতো লাফ দিলে?
পৃথিবী, প্রভুর সামনে, যাকোবের ঈশ্বরের সামনে কেঁপে ওঠ।
তিনি শিলাকে পুকুরে পরিণত করলেন, শক্ত শিলাকে জলের উৎসে পরিণত করলেন।
গীতসংহিতা ১১৫
আমাদেরকে নয়, সদাপ্রভুু, আমাদেরকে নয়, কিন্তু তোমার নাম সম্মান আনে, কারণ তোমার বিশ্বস্ততার নিয়ম এবং তোমার বিশ্বাসযোগ্যতার জন্য।
কেন জাতিরা বলবে, “কোথায় তাদের ঈশ্বর?”
আমাদের ঈশ্বর স্বর্গে থাকেন; তিনি যা ইচ্ছা করেন, তাই করেন।
জাতিদের প্রতিমা সব রূপা এবং সোনার, মানুষের হাতের কাজ।
প্রতিমার মুখ আছে কিন্তু তারা কথা বলে না; তাদের চোখ আছে কিন্তু তারা দেখতে পায় না;
তাদের কান আছে কিন্তু তারা শুনতে পায় না; তাদের নাক আছে কিন্তু তারা গন্ধ পায় না;
তাদের হাত আছে কিন্তু স্পর্শ করতে পারে না; তাদের পা আছে কিন্তু তারা চলতে পারে না; তারা মুখ দিয়ে কথা বলতে পারে না।
যেমন তারা তেমনি হবে তাদের নির্মাতারা, যে কেউ সেগুলোতে নির্ভর করে তারা।
ইস্রায়েল, তুমি সদাপ্রভুুতেই নির্ভর কর; তিনিই তাদের সহায় এবং ঢাল।
হারোণের বংশ তোমরা সদাপ্রভুুতেই নির্ভর কর; তিনি তোমাদের সহায় এবং তোমাদের ঢাল।
তোমরা যারা সদাপ্রভুকে সম্মান কর, তাঁর নির্ভর কর; তিনি তাদের সাহায্য এবং তাদের ঢাল।
সদাপ্রভুু আমাদেরকে মনে রেখেছেন এবং আমাদেরকে আশীর্বাদ করবেন; তিনি ইস্রায়েল কুলকে আশীর্বাদ করবেন, হারোণের কুলকে আশীর্বাদ করবেন।
যারা সদাপ্রভুুকে সম্মান করে, তিনি তাদেরকে আশীর্বাদ করবেন, যুবক এবং বৃদ্ধ উভয়কেই করবেন।
সদাপ্রভুু তোমাদের সংখ্যা বৃদ্ধি করুন আরো এবং আরো, তোমাদের এবং তোমাদের সন্তানদের বৃদ্ধি করুন।
তোমরা সদাপ্রভুুর আশীর্বাদ পাও, যিনি স্বর্গ এবং পৃথিবী সৃষ্টি করেছেন।
স্বর্গ সদাপ্রভুুর অধিকার, কিন্তু পৃথিবী তিনি মানুষকে দিয়েছেন।
মৃতেরা সদাপ্রভুুর প্রশংসা করে না, যারা নিস্তদ্ধ জায়গায় নেমে যায়।
কিন্তু আমরা সদাপ্রভুুকে মহিমান্বিত করব, এখন এবং অনন্তকাল। সদাপ্রভুুর প্রশংসা কর।
পবিত্র সুসমাচার, সন্ত লূকের মতে (অধ্যায় ৯: ১০–১৭)
¶ পরে প্রেরিতরা যা যা করেছিলেন, ফিরে এসে তার বৃত্তান্ত যীশুকে বললেন। আর তিনি তাদের সঙ্গে নিয়ে বৈৎসৈদা শহরের গেলেন।
কিন্তু লোকেরা তা জানতে পেরে তাঁর সঙ্গে সঙ্গে যেতে লাগল, আর তিনি তাদের স্বাগত জানিয়ে তাদের গ্রহণ করলেন এবং তাদের কাছে ঈশ্বরের রাজ্যের বিষয় কথা বললেন এবং যাদের সুস্থ হবার প্রয়োজন ছিল, তাদের সুস্থ করলেন।
পরে বেলা শেষ হতে লাগল, আর সেই বারো জন কাছে এসে তাঁকে বললেন, “আপনি এই লোকদের বিদায় করুন, যেন তারা আশেপাশের গ্রামে গিয়ে রাতে থাকার জায়গা ও খাবার সংগ্রহ করে, কারণ আমরা এখানে নির্জন জায়গায় আছি।”
কিন্তু তিনি তাঁদের বললেন, ‹“তোমরাই এদের খাবার দাও।”› তাঁরা তাঁকে বললেন, “আমাদের এখানে শুধুমাত্র পাঁচটি রুটি ও দুটো মাছ আছে। তবে কি আমরা গিয়ে এই সমস্ত লোকের জন্য খাবার কিনে আনতে পারব?”
কারণ সেখানে প্রায় পাঁচ হাজার পুরুষ ছিল। তখন তিনি নিজের শিষ্যদের বললেন, ‹“পঞ্চাশ পঞ্চাশ জন করে সারিবদ্ধ ভাবে সবাইকে বসিয়ে দাও।”›
‹তাঁরা তেমনই করলেন, সবাইকে বসিয়ে দিলেন।›
‹পরে তিনি সেই পাঁচটি রুটি ও দুটি মাছ নিয়ে স্বর্গের দিকে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন এবং রুটি ভেঙে শিষ্যদের দিলেন লোকদের দেওয়ার জন্য।›
তাতে সবাই খেল এবং সন্তুষ্ট হল এবং শিষ্যরা অবশিষ্ট গুঁড়াগাঁড়া জড়ো করে পূর্ণ বারো ঝুড়ি তুলে নিলেন।
Tenoo oasht emmok o piekhristos nem pekyot en aghathos nem pi epnevma ethowab je akee ak soati emmon nai nan
হে খ্রিস্ট, আমরা তোমাকে তোমার কল্যাণময় পিতার ও পবিত্র আত্মার সঙ্গে আরাধনা করি; কারণ তুমি এসেছ এবং আমাদের রক্ষা করেছ।
১. তুমি যিনি আমাদের জন্য নবম ঘণ্টায় দেহে মৃত্যু আস্বাদন করলে—আমরা পাপীসকল—হে খ্রিস্ট, আমাদের দেহগত লালসাসমূহকে হত্যা করো এবং আমাদের রক্ষা করো। হে প্রভু, আমার কাছে তোমার নিবেদন আসুক; তোমার বাক্য অনুসারে আমাকে বোধ দাও। আমার নিবেদন তোমার সম্মুখে উপস্থিত হউক; তোমার বাক্য অনুসারে আমাকে পুনরুজ্জীবিত করো।
Doxa Patri ke Eioa ke Agio Pnevmati
পিতার, পুত্রের ও পবিত্র আত্মার মহিমা হোক।
২. তুমি যিনি নবম ঘণ্টায় ক্রুশে ঝুলিতে ঝুলিতে আত্মাকে পিতার হাতে সমর্পণ করলে এবং তোমার সঙ্গে ক্রুশিত ডাকাতকে স্বর্গোদ্যানে প্রবেশে পরিচালিত করলে—হে কল্যাণময়, আমাকে উপেক্ষা করো না, আমাকে, যে হারিয়ে গিয়েছিল; বরং আমার প্রাণকে পবিত্র করো এবং আমার বোধকে আলোকিত করো; এবং তোমার জীবনদায়ী রহস্যসমূহের অনুগ্রহে আমাকে অংশগ্রহণকারী করো; যেন আমি তোমার কল্যাণসমূহ আস্বাদন করলে, অলসতা ছাড়া তোমাকে স্তব দিই, এবং সকল কিছুর ঊর্ধ্বে তোমার ঐশ্বর্য দর্শনের আকাঙ্ক্ষা করি, হে খ্রিস্ট আমাদের প্রভু, এবং আমাদের উদ্ধার করো।
Ke nin ke a ee ke ees toos e onas toan e oa noan ameen.
এখন এবং সর্বদা এবং যুগের পর যুগ, আমেন।
৩. তুমি যিনি আমাদের জন্য কুমারীর গর্ভে জন্ম নিলে এবং ক্রুশবিদ্ধতা সহ্য করলে, হে কল্যাণময়; তোমার মৃত্যুর দ্বারা মৃত্যু বিলুপ্ত করলে, এবং তোমার পুনরুত্থানের দ্বারা পুনরুত্থান প্রকাশ করলে, হে ঈশ্বর—তুমি তোমারই হাতে যাদের সৃষ্টি করেছ তাদের প্রতি বিমুখ হয়ো না; বরং, হে কল্যাণময়, তোমার মানবপ্রেম প্রকাশ করো। তোমার মায়ের নিকট হতে আমাদের পক্ষ হইতে মধ্যস্থতা গ্রহণ করো। হে ত্রাণকর্তা, নম্র প্রজাজনদের উদ্ধার করো। আমাদের শেষ পর্য্যন্ত ফেলে দিও না এবং কখনো আমাদের পরিত্যক্ত করো না। তোমার চুক্তি ভঙ্গ করো না এবং তোমার করুণা আমাদের থেকে সরিয়ে নিও না—তোমার প্রিয় আব্রাহাম, তোমার দাস ইসহাক এবং তোমার সাধু ইস্রায়েলের নিমিত্ত।
Ke nin ke a ee ke ees toos e onas toan e oa noan ameen.
এখন এবং সর্বদা এবং যুগের পর যুগ, আমেন।
৪. যখন ডাকাত জীবনের অধিপতিকে ক্রুশে ঝুলিতে দেখল, তখন সে বলল, “যদি আমাদের সঙ্গে ক্রুশে বিদ্ধ এই জন ঈশ্বর অবতার না হতেন, তবে সূর্য তার কিরণ লুকাত না, এবং পৃথিবী কম্পিত হয়ে কাঁপত না। কিন্তু, হে সর্বশক্তিমান, যিনি সব সহ্য কর, তুমি যখন তোমার রাজ্যে আসবে তখন আমাকে স্মরণ করো, হে প্রভু।”
Doxa Patri ke Eioa ke Agio Pnevmati
পিতার, পুত্রের ও পবিত্র আত্মার মহিমা হোক।
৫. তুমি যিনি ক্রুশে ডাকাতের স্বীকারোক্তি গ্রহণ করেছিলে—হে কল্যাণময়—আমাদেরও তোমার নিকট গ্রহণ করো; আমরা আমাদের পাপের কারণে মৃত্যুদণ্ডের উপযুক্ত। আমরা সকলই তার সঙ্গে আমাদের পাপ স্বীকার করি এবং তোমার ঈশ্বরত্ব মান্য করি, এবং তার সঙ্গে বলে আর্তনাদ করি, “তুমি যখন তোমার রাজ্যে আসবে, হে প্রভু, আমাদের স্মরণ করো।”
Ke nin ke a ee ke ees toos e onas toan e oa noan ameen.
এখন এবং সর্বদা এবং যুগের পর যুগ, আমেন।
৬. মাতা যখন দেখলেন যে মেষশাবক ও রাখাল, জগতের ত্রাণকর্তা, ক্রুশে ঝুলিতেছেন, তিনি কাঁদতে কাঁদতে বললেন, “জগৎ পরিত্রাণ লাভ করে আনন্দ করছে, কিন্তু আমি যখন তোমার এই ক্রুশবিদ্ধতার দিকে চেয়ে আছি—যা তুমি সবার জন্য সহ্য করছ—তখন আমার হৃদয় দগ্ধ হয়; হে আমার পুত্র এবং আমার ঈশ্বর।”
তখন উপাসক প্রার্থনা করেন:
হে প্রভু, আমাদের শুনুন এবং আমাদের প্রতি করুণা করুন এবং আমাদের পাপ মার্জনা করুন। আমেন।
(প্রভু, করুণা করুন) ৪১ বার
অবসান (আবসোলিউশন)
হে ঈশ্বর পিতা, আমাদের প্রভু, আমাদের ঈশ্বর ও আমাদের ত্রাণকর্তা যীশু খ্রীষ্টের পিতা—যিনি তাঁর আবির্ভাবে আমাদের পরিত্রাণ দান করেছেন এবং শত্রুর দাসত্ব থেকে আমাদের উদ্ধার করেছেন—আমরা আপনার মহান ও আশীর্বাদতুল্য নামে প্রার্থনা করি—আমাদের মনকে জাগতিক চিন্তা ও দেহের বাসনা হইতে সরিয়ে আপনার স্বর্গীয় বিধানসমূহের স্মরণে স্থির করুন; এবং, হে মঙ্গলময়, মানুষের প্রতি আপনার প্রেম পূর্ণতা লাভ করুক। যেন আমাদের প্রার্থনাসমূহ সর্বদা এবং এই নবম প্রহরের প্রার্থনাও আপনার সামনে গ্রাহ্য হয়। এবং আমাদের এমন দান করুন যাতে আমরা সেই আহ্বানের যোগ্যরূপে চলাফেরা করি, যাহাতে আমরা আহ্বানিত হয়েছি; যেন আমরা এই দেহ থেকে বিদায় নিলে আপনার একমাত্র পুত্র যীশু খ্রীষ্ট আমাদের প্রভুর দুঃখভোগসমূহের উপাসনা-যোগ্য, উপযুক্তদের সঙ্গে গণ্য হই; এবং দয়া, আমাদের পাপসমূহের ক্ষমা, এবং পবিত্রদের সমবায়ের সঙ্গে পরিত্রাণ অর্জন করি—যারা আদিকাল হতে সত্যে আপনাকে সন্তুষ্ট করেছেন—এবং অনন্তকাল পর্যন্ত।
হে ঈশ্বর, আমাদের উপর প্রতিপক্ষের সকল শক্তি এবং তার সমস্ত দুষ্ট বাহিনী নষ্ট করুন; যেমন আপনার একমাত্র পুত্র তাঁর জীবনদায়ী ক্রুশের শক্তি দ্বারা তাদের পদদলিত করেছেন। এবং আমাদেরকে আপনার নিকটে গ্রহণ করুন, হে আমাদের প্রভু যীশু খ্রীষ্ট, যেমন আপনি ডানদিকের ডাকাতকে গ্রহণ করেছিলেন যখন আপনি ক্রুশের কাঠে ঝুলছিলেন; এবং যেমন আপনি নরকের অন্ধকারে যারা ছিল তাদের উপর আলোকিত করেছিলেন, তেমনিভাবে আমাদের উপরও আলোকিত করুন; এবং আমাদের সবাইকে আনন্দের স্বর্গে ফিরিয়ে আনুন; কারণ, হে আমাদের প্রভু ঈশ্বর, আপনি ধন্য; এবং আপনাকে আপনার কল্যাণময় পিতা ও পবিত্র আত্মার সঙ্গে গৌরব, সম্মান, ক্ষমতা, শাসন ও উপাসনা যুক্তিযুক্ত—অনন্তকাল পর্যন্ত, আমেন।
প্রতি প্রহরের শেষে পাঠ্য লিতনি
হে ঈশ্বর, আমাদের প্রতি দয়া করুন, তারপরও দয়া করুন। যিনি প্রত্যেক সময় ও ক্ষণে—স্বর্গে ও পৃথিবীতে—উপাস্য ও মহিমান্বিত, সেই খ্রীষ্ট আমাদের মঙ্গলময় ঈশ্বর; যিনি ধৈর্যশীল, করুণায় সমৃদ্ধ, অতিশয় সহানুভূতিশীল; যিনি ধার্মিকদের ভালবাসেন এবং পাপীদের প্রতি দয়া করেন—যার মধ্যে প্রথম আমি; যিনি চান না যে পাপীর মৃত্যু হউক, বরং সে ফিরে আসুক এবং জীবিত থাকুক; যিনি সকলকে আহ্বান করেন পরিত্রাণের দিকে, প্রতিশ্রুত উত্তম বস্তুসমূহের প্রত্যাশার জন্য।
হে প্রভু, এই ক্ষণে ও প্রতি ক্ষণে আমাদের প্রার্থনাসমূহ গ্রহণ করুন। আমাদের জীবন সহজ করুন এবং আমাদেরকে আপনার আদেশসমূহ পালন করতে পরিচালিত করুন। আমাদের আত্মাসমূহকে পবিত্র করুন। আমাদের দেহসমূহকে শুচি করুন। আমাদের চিন্তাধারাকে সোজা করুন। আমাদের অভিপ্রায়সমূহকে নির্মল করুন। আমাদের রোগসমূহ নিরাময় করুন এবং আমাদের পাপসমূহ ক্ষমা করুন। আমাদের সকল অশুভ দুঃখ ও হৃদয়বিদারকতা থেকে উদ্ধার করুন। আপনার পবিত্র স্বর্গদূতগণ দ্বারা আমাদের বেষ্টিত করুন, যেন আমরা তাঁদের শিবির দ্বারা রক্ষিত ও পরিচালিত হই; এবং বিশ্বাসের ঐক্যে ও আপনার অলক্ষ্য ও সীমাহীন মহিমার জ্ঞানে পৌঁছাই। কারণ আপনি অনন্তকাল আশীর্বাদিত। আমেন।
হে ঈশ্বর, আমাদের যোগ্য করুন যে আমরা কৃতজ্ঞতাসহ বলতে পারি: হে আমাদের পিতা, যিনি স্বর্গে আছেন