TSK

TSK · 1 শমূয়েল 7:5

Treasury of Scripture Knowledge references in বেঙ্গলী IRV.

Back to passage

তখন শমূয়েল একটা পাথর নিয়ে মিসপা ও শেনের মাঝখানে স্থাপন করলেন এবং “এই পর্যন্ত সদাপ্রভু আমাদের সাহায্য করেছেন,” এই বলে তার নাম এবন্‌ এষর (“সাহায্যের পাথর”) রাখলেন।

পরে শমূয়েল মিসপাতে সদাপ্রভুর সামনে লোকদের ডেকে জড়ো করলেন।

বাবিলের রাজা গদলিয়কে শাসনকর্ত্তা করে নিযুক্ত করেছেন শুনে যিহূদার কিছু সেনাপতি ও তাঁদের লোকেরা, অর্থাৎ এই লোকেরা ছিল নথনিয়ের ছেলে ইশ্মায়েল, কারেহের ছেলে যোহানন, নটোফাতীয় তন্‌হূমতের ছেলে সরায় ও মাখাথীয়ের ছেলে যাসনিয় এবং তাদের লোকেরা মিসপাতে গদলিয়ের কাছে আসলেন।

¶ যাজকেরা, এটা শোন! ইস্রায়েল কুল, মনোযোগ দাও! হে রাজ কুল শোন! কারণ বিচার তোমাদের সবার জন্য আসছে। মিস্পাতে তোমরা ফাঁদের মত ছিলে এবং তাবোরে জলের মত ছড়িয়ে ছিলে।