TSK

TSK · বিচারকর্ত্তৃগণ 20:41

Treasury of Scripture Knowledge references in বেঙ্গলী IRV.

Back to passage

পরে অয়ের লোকেরা পিছন ফিরে দেখল, আর দেখ, নগরের ধোঁয়া আকাশে উঠছে, কিন্তু তারা এদিকে কি ওদিকে কোন দিকেই পালানোর উপায় পেল না; আর মরুপ্রান্তে যে লোকেরা পালিয়ে যাচ্ছিল তারা সেই লোকদের দিকে ফিরে আক্রমণ করতে লাগল যারা তাদেরকে তাড়া করছিল।

সিয়োনের পাপীরা ভীষণ ভয় পায়; অধার্ম্মিক লোকদের কাঁপুনি ধরেছে। তারা বলছে, আমাদের মধ্যে কে প্রচন্ড আগুনের মধ্যে দিয়ে প্রবেশ করতে পারে? আমাদের মধ্যে কে চিরকাল জ্বলন্ত আগুনের বাস করতে পারে?

‹ভয়ে এবং পৃথিবীতে যা যা ঘটবে তার আশঙ্কায়, মানুষেরা অজ্ঞান হয়ে যাবে; কারণ আকাশের সব শক্তি বিচলিত হবে।›

কিন্তু এরা, স্বাভাবিক ভাবে ধৃত হবার ও বিনাশ হবার জন্য বুদ্ধিহীন প্রাণীমাত্র পশুদের মত, তারা জানে না যে স্বর্গদূতকে নিন্দা করছে, তার জন্য তারা ধ্বংস হয়ে যাবে,

এই কারণে এক দিনের তার সব আঘাত যেমন মৃত্যু, দুঃখ ও দূর্ভিক্ষ তার ওপরে পড়বে; এবং তাকে আগুনে পুড়িয়ে দেওয়া হবে, কারণ তাকে যে বিচার করবেন তিনি হলেন শক্তিমান প্রভু ঈশ্বর।