TSK

TSK · দ্বিতীয় বিবরণ 30:7

Treasury of Scripture Knowledge references in বেঙ্গলী IRV.

উত্তরণে ফিরে যান

সে গুঁড়িসুটি মারল, সিংহের মত ও সিংহীর মত। কার তাকে বিরক্ত করার সাহস আছে? যে তাকে আশীর্বাদ করে, সে আশীর্বাদ প্রাপ্ত হয়, যে তাকে অভিশাপ দেয়, সে অভিশপ্ত হয়।”

আর সদাপ্রভু তোমার থেকে সব রোগ দূর করবেন; এবং মিশরীয়দের যে সকল খারাপ রোগ তুমি জানো, তা তোমাকে দেবেন না, কিন্তু তোমার সব ঘৃণাকারীকে দেবেন।

প্রভু সিয়োন পাহাড় ও যিরূশালেমে নিজের সব কাজ শেষ করলে পর, তিনি বলবেন, “আমি অশূরের রাজার অহঙ্কারী হৃদয়ের বক্তব্য ও গর্বিত চাহনির জন্য শাস্তি দেব।”

যখন সত্তর বছর পূর্ণ হয়ে যাবে তখন এটা ঘটবে, আমি বাবিলের রাজা ও কলদীয় জাতিকে শাস্তি দেব” এটি সদাপ্রভুর ঘোষণা, “তাদের অন্যায়ের জন্য দেশটিকে চিরদিনের র জন্য জনশূন্য করে তুলব।

তাই যারা তোমাকে গিলে ফেলে, তাদেরও গিলে ফেলা হবে এবং তোমার সমস্ত বিপক্ষের লোকেরা বন্দীদশায় যাবে। কারণ যারা তোমাকে লুট করেছে তারাও লুটিত হবে এবং যারা তোমার জিনিস হরণ করে, আমি তাদের জিনিস হরণ করব।

কারণ তোমাদের চোখের সামনে বাবিল ও বাবিলে বাসকারী কলদীয়দের, তাদের সিয়োন করা সমস্ত মন্দ কাজের জন্য আমি প্রতিফল দেব” এটা সদাপ্রভুর ঘোষণা।

আমার মাথার ওপর দিয়ে জল বয়ে গেল; আমি বললাম, “আমি ধ্বংস হয়েছি।”

তুমি অম্মোন-সন্তানদেরকে বল, ‘প্রভু সদাপ্রভুর বাক্য শোন। এই বাক্য যা সদাপ্রভু বলেন, তুমি বলেছো “আহা” আমার পবিত্র স্থান যখন অপবিত্র হয়েছিল, ইস্রায়েল-ভূমি যখন জনশূন্য ছিল এবং যিহূদা-কুল যখন তাদের নির্বাসিত হয়েছিল।

¶ প্রভু সদাপ্রভু এ কথা বলেন, মোয়াব ও সেয়ীর বলে, দেখ, যিহূদা-কুল অন্য সব জাতির মত।

¶ প্রভু সদাপ্রভু এ কথা বলেন, পলেষ্টীয়েরা যিহূদাদের ওপর প্রতিশোধ নিয়েছে এবং তাদের ধ্বংস করেছে কারণ, চিরশত্রুতা এবং ঘৃণা তাদের হৃদয়ে ছিল।

সদাপ্রভু এই কথা বলেন, “ঘসার তিনটি পাপের জন্য, এমনকি চারটে পাপের জন্য, আমি তার শাস্তি ফিরিয়ে নেব না, কারণ তারা সমস্ত লোকেদের বন্দী করে নিয়ে গিয়েছে ইদোমের হাতে সমর্পণ করার জন্য।

সদাপ্রভু এই কথা বলেন, “ইদোমের তিনটি পাপের জন্য, এমনকি চারটে পাপের জন্য, আমি তার শাস্তি ফিরিয়ে নেব না, কারণ সে তার ভাইয়ের পিছনে তলোয়ার নিয়ে ছুটেছিল আর করুণা ত্যাগ করেছিল। তার রাগ সবদিন থাকবে এবং তার কোপ চিরকাল স্থায়ী হয়েছিল।

তোমার ভাই যাকোবের প্রতি করা অন্যায়ের জন্য তুমি লজ্জায় অবনত হবে এবং তোমায় চিরকালের জন্য ধ্বংস করা হবে।