TSK

TSK · যিশাইয় 16:10

Treasury of Scripture Knowledge references in বেঙ্গলী IRV.

উত্তরণে ফিরে যান

তারা এই পাপী লোকেদের দেওয়ালের ভিতরে তেল তৈরী করে; তারা পাপী লোকেদের আঙ্গুর পেষণের ব্যবসা করে, কিন্তু তারা তেষ্টায় কষ্ট পায়।

ভাবনাহীন মেয়েরা, এক বছরের কিছু বেশী দিন হলে পরও তোমরা বিশ্বাস ভাঙ্গবে না, কারণ আঙ্গুর নষ্ট হয়ে যাবে, ফল তোলবার দিন আসবে না।

তোমার সর্বনাশ তোমার কাছে আসছে যারা এই দেশে বসবাস করে। দিন চলে এসেছে; ধ্বংসের দিন কাছাকাছি এবং পর্বতরা আর আনন্দিত হবে না।

সমস্ত আঙ্গুর ক্ষেতে কান্নাকাটি হবে, কারণ আমি তোমাদের মধ্যে দিয়ে যাবো,” সদাপ্রভু বলেন।

তাদের সম্পত্তি লুট করা হবে এবং তাদের বাড়ি ধ্বংস হবে৷ তারা বাড়ি তৈরী করবে কিন্তু তাতে বাস করবে না; তারা আংগুর ক্ষেত করবে কিন্তু আংগুরের রস খেতে পাবে না৷