কনানীয়েরা এবং দেশবাসী সমস্ত লোক এই কথা শুনবে, আর আমাদের ঘিরে ধরে পৃথিবী থেকে আমাদের নাম উচ্ছেদ করবে, তাহলে তুমি আপন মহানামের জন্য কি করবে?”
TSK
TSK · যিরমিয় 14:7
Treasury of Scripture Knowledge references in বেঙ্গলী IRV.
হে সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, তুমি ধার্মিক, কারণ আমরা রক্ষা পেয়ে আজ পর্যন্ত কিছু লোক অবশিষ্ট রয়েছি, দেখ, আমরা তোমার সামনে দোষী, তাই তোমার সামনে আমাদের কেউই দাঁড়াতে পারে না৷”
সদাপ্রভুু, তোমার নামের জন্য, আমার পাপ ক্ষমা করো, কারণ তা বিশাল।
আমাদেরকে নয়, সদাপ্রভুু, আমাদেরকে নয়, কিন্তু তোমার নাম সম্মান আনে, কারণ তোমার বিশ্বস্ততার নিয়ম এবং তোমার বিশ্বাসযোগ্যতার জন্য।
তোমার দুষ্টতাই তোমাকে তিরস্কার করে এবং তোমার অবিশ্বস্ততাই তোমাকে শাস্তি দেয়। তাই এটা নিয়ে চিন্তা কর; বুঝে দেখ, এটা মন্দ এবং তিক্ত বিষয় যে, তুমি আমাকে, তোমার ঈশ্বর সদাপ্রভুকে ত্যাগ করেছ এবং তাঁকে একটুও ভয় কর না, এটি প্রভু, বাহিনীগনের সদাপ্রভুর ঘোষণা।
তাই ঝোপ থেকে একটি সিংহ এসে তাদের আক্রমণ করবে। আরব থেকে একটি নেকড়ে বাঘ তাদের ধ্বংস করবে। একটি লুকানো চিতাবাঘ তাদের শহরগুলির বিরুদ্ধে আসবে। যদি কেউ সেই শহর থেকে বের হয় সে ছিন্নভিন্ন হবে যাবে। কারণ তাদের অপরাধ বৃদ্ধি পাচ্ছে। তাদের অবিশ্বস্ততার ঘটনা অনেক।
আমরা কেন এখানে বসে আছি? চল, আমরা সুরক্ষিত শহরে যাই এবং সেখানে মৃত্যুতে নীরব হই, কারণ আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদের নীরব করবেন। তিনি আমাদের জন্য বিষাক্ত পানীয় দেবেন, কারণ আমরা তাঁর বিরুদ্ধে পাপ করেছি।
হে সদাপ্রভু, আমরা আমাদের অপরাধ, আমাদের পূর্বপুরুষদের পাপ কাজ স্বীকার করছি; কারণ আমরা সত্যিই তোমার বিরুদ্ধে পাপ করেছি।
আমি নিজের নামের অনুরোধে কাজ করলাম; যেন আমার নাম সেই জাতিদের সামনে অপবিত্রীকৃত না হয়, যাদের মধ্যে তারা বাস করছিল ও যাদের সামনে আমি তাদেরকে মিশর দেশ থেকে বের করে আনতে নিজের পরিচয় দিয়েছিলাম।
কিন্তু আমি হাত প্রতিসংহত করলাম, নিজের নামের অনুরোধে কাজ করলাম, যেন সেই জাতিদের সামনে আমার নাম অপবিত্রীকৃত না হয়, যাদের সামনে তাদেরকে বের করে এনেছিলাম।
দয়া ও ক্ষমা আমাদের প্রভু ঈশ্বরেরই, কারণ আমরা তাঁর বিরুদ্ধে বিদ্রোহ করেছি।
ইস্রায়েলের গর্ব তার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে; তাই ইস্রায়েল এবং ইফ্রয়িম তাদের দোষে বাধা পাবে এবং যিহূদাও তাদের সঙ্গে বাধা পাবে।
কারণ আমি সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছি, আমি তাঁর রাগ বয়ে বেড়াব যতক্ষণ না তিনি আমার বিষয় নজরদেন এবং আমার পক্ষে বিচার কার্যকারী করেন। তিনি আমায় আলোয় নিয়ে আসবেন এবং আমি তাঁকে দেখব তিনি আমায় উদ্ধার করছেন তাঁর ধার্ম্মিকতায়।
সুতরাং, আগে থেকে খ্রীষ্টে আশা করেছি যে আমরা, আমাদের দ্বারা যেন ঈশ্বরের প্রতাপের মহিমা হয়।