ধর তোমার হাতে অপরাধ ছিল, কিন্তু পরে তুমি তা তোমার থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছ এবং তোমার তাঁবুতে অধার্মিকতাকে বাস করতে দাওনি।
TSK
TSK · ইয়োব 16:17
Treasury of Scripture Knowledge references in বেঙ্গলী IRV.
কারণ অধার্মিকদের মণ্ডলী বন্ধ্যা হবে; তাদের ঘুষের তাঁবু আগুন গ্রাস করবে।
তোমার পাপ কি গুরুতর নয়? তোমার অপরাধের কি সীমা নেই?
কারণ আমি দরিদ্র লোকদের উদ্ধার করতাম যারা কষ্টে চিত্কার করত এবং যার কেউ নেই সেই পিতৃহীনকেও সাহায্য করতাম।
যদি আমার পা সঠিক পথ থেকে ঘুরে থাকে, যদি আমার হৃদয় আমার চোখের পিছনে হেঁটে থাকে, যদি কোন অপবিত্রতার ছাপ আমার হাতে লেগে থাকে,
সদাপ্রভুু আমার ঈশ্বর, আমার শত্রুরা যা বলেছে তা আমি কখনই করিনি, আমার হাতে কোন অন্যায় নেই,
এইসব আমাদের উপর এসেছে; কিন্তু আমরা তোমাকে ভুলে যাই নি, বা তোমার নিয়ম বিষয়ে বিশ্বাসঘাতকতা করিনি।
দুষ্টদের বলিদান সদাপ্রভু ঘৃণা করেন; কিন্তু সরলদের প্রার্থনা তাঁর সন্তুষ্টজনক।
কিন্তু মানুষ ও পশু চট পরে চিত্কার করে ঈশ্বরকে ডাকুক, আর প্রত্যেকে নিজের নিজের কুপথ ও নিজের নিজের হাতের মন্দ কাজকর্ম থেকে ফিরুক।