TSK

TSK · মার্ক 8:2

Treasury of Scripture Knowledge references in বেঙ্গলী IRV.

উত্তরণে ফিরে যান

একজন বাবা যেমন সন্তানদের করুণা করেন, তেমন সদাপ্রভুুও করুণা করেন তাদের যারা তাঁকে সম্মান করে।

সবার চোখ তোমার জন্য অপেক্ষা করে, তুমি তাদেরকে ঠিক দিনের তাদের খাবার দিচ্ছ।

আর তিনি চল্লিশ দিন রাত উপবাস থেকে শেষে ক্ষুধিত হলেন।

কিন্তু প্রচুর লোক দেখে তাদের প্রতি যীশুর করুণা হল, কারণ তারা ব্যাকুল হয়ে ছড়িয়ে ছিটিয়ে ছিল, যেন পালকহীন মেষপাল।

তখন যীশুর করুণা হল এবং তিনি তাদের চোখ স্পর্শ করলেন, আর তখনই তারা দেখতে পেল ও তাঁর পেছন পেছন চলল।

¶ কিন্তু তিনি তাকে অনুমতি দিলেন না, বরং বললেন, ‹তুমি বাড়িতে তোমার আত্মীয়দের কাছে যাও এবং ঈশ্বর তোমার জন্য যে যে মহৎ কাজ করেছেন ও তোমার জন্য যে দয়া করেছেন, তা তাদেরকে গিয়ে বল।›

¶ ছেলেটির বাবা বললেন, ছোটোবেলা থেকে; এই আত্মা তাকে মেরে ফেলার জন্য অনেকবার আগুনে ও অনেকবার জলে ফেলে দিয়েছে; করুণা করে আপনি যদি ছেলেটিকে সুস্থ করতে পারেন, তবে আমাদের উপকার হয়।

‹পরে সে উঠে তার বাবার কাছে আসল। সে দূরে থাকতেই তাকে দেখেই তার বাবার খুব করুণা হল, আর দৌড়িয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে চুমু দিতে থাকলেন।›

তারা শহর থেকে বের হয়ে তাঁর কাছে আসলেন।

আমরা এমন মহাযাজককে পাইনি, যিনি আমাদের দুর্বলতার দুঃখে দুঃখিত হতে পারেন না, কিন্তু তিনি সব বিষয়ে আমাদের মত পরীক্ষিত হয়েছেন বিনা পাপে।