সদাপ্রভু তোমার প্রতি তাঁর মুখ উজ্জ্বল করুন ও তোমাকে অনুগ্রহ করুন।
TSK
TSK · গীতসংহিতা 4:7
Treasury of Scripture Knowledge references in বেঙ্গলী IRV.
সদাপ্রভুু, আমাকে লজ্জিত হতে দিয়ো না, কারণ আমি তোমাকে ডাকছি! দুষ্টরা লজ্জিত হোক! তারা পাতালে নীরব হোক।
তখন আমি ঈশ্বরের বেদিতে যাবো এবং আমার ঈশ্বরে অত্যধিক আনন্দিত হবো ও আমার বীণাতে তোমার প্রশংসা করবো, হে ঈশ্বর আমার ঈশ্বর।
যাতে করে পৃথিবীতে পথ প্রকাশিত হয় ও সমস্ত জাতির মধ্যে তোমার পরিত্রান।
কারণ হে সদাপ্রভুু, তুমি আমার কাজের মাধ্যমে আমাকে আনন্দিত করেছ; আমি তোমার হাতে করা সমস্ত কাজের জয়ধ্বনি করব।
তুমি সেই জাতি বড় করেছ, তাদের আনন্দ বাড়িয়েছ; তারা তোমার ফসল কাটার দিনের র মতো আনন্দ করে, যেমন লুটের মাল ভাগের দিন উল্লাসিত হয়।
কিন্তু তবুও তিনি নিজেকে প্রকাশিত রাখলেন, তিনি মঙ্গল করেছেন, আকাশ থেকে আপনাদের বৃষ্টি এবং ফল উৎপন্নকারী ঋতু দিয়ে ফসল দিয়েছেন ও আনন্দে আপনাদের হৃদয় পরিপূর্ণ করেছেন।