TSK

TSK · গীতসংহিতা 41:4

Treasury of Scripture Knowledge references in বেঙ্গলী IRV.

উত্তরণে ফিরে যান

কারণ ইফ্রয়িম, মনঃশি, ইষাখর ও সবূলূন গোষ্ঠীর থেকে আসা অনেক লোক আবার নিজেদের শুচি করে নি, তবুও তারা নিয়মের বিরুদ্ধে নিস্তার পর্বের ভোজ খেয়েছিল। কিন্তু হিষ্কিয় তাদের জন্য প্রার্থনা করে বললেন, “মঙ্গলময় ঈশ্বর যেন সবাইকে ক্ষমা করেন

তারপর আমি তোমার কাছে পাপ স্বীকার করলাম এবং আমি আর আমায় অন্যায় লুকিয়ে রাখলাম না। আমি বললাম, আমি সদাপ্রভুু কাছে আমার পাপ স্বীকার করবো, আর তুমি আমার পাপের অপরাধ ক্ষমা করলে। সেলা

তিনি তোমার সব পাপ ক্ষমা করেন, তোমার সব রোগ ভালো করেন।

¶ “চল, আমরা সদাপ্রভুর কাছে ফিরে যাই। কারণ তিনি আমাদের খন্ড খন্ড করেছেন, কিন্তু তিনি আমাদের সুস্থ করবেন; তিনি আমাদের আহত করেছেন, কিন্তু তিনি আমাদের ক্ষত বেঁধে দেবেন।