TSK

TSK · 2 শমূয়েল 22:43

Treasury of Scripture Knowledge references in বেঙ্গলী IRV.

Back to passage

আর তুমি যে কোনো জায়গায় গেছ, সেই জায়গায় তোমার সহবর্ত্তী থেকে তোমার সামনে থেকে তোমার সব শত্রুকে ধ্বংস করেছি৷ আর আমি পৃথিবীর মহাপুরুষদের নামের মত তোমার নাম মহান করব৷

আমি চূর্ণ করি তাদের বাতাসের মুখে উড়ে যাওয়ার তূষের মত; আমি তাদের রাস্তায় কাদার মত ছুঁড়ে ফেলে দিলাম।

আমি তাকে অহঙ্কারী জাতির বিরুদ্ধে পাঠাব এবং যারা আমার ক্রোধ বহন করে তাদেরকেও পাঠাব যেন সে লুট করে ও লুটের জিনিস নিয়ে যায় ও তাদেরকে রাস্তার কাদার মত মাড়ায়।

তখন লোহা, মাটি, ব্রোঞ্জ, রূপা ও সোনা একই সঙ্গে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল এবং গরমকালের খামারের তূষে পরিণত হল। বাতাস তাদের উড়িয়ে নিয়ে গেল এবং তাদের আর কোন চিহ্নই থাকল না। কিন্তু যে পাথরটা মূর্তিটাকে আঘাত করেছিল সেটা একটা বিরাট পাহাড়ে পরিণত হল এবং সমস্ত পৃথিবী দখল করল।

সদাপ্রভু বলেন, এস! এস! উত্তর দেশ থেকে পালিয়ে এস, কারণ সদাপ্রভু বলেন, আমি তোমাদের আকাশের চারদিকের হাওয়ার মতো ছড়িয়ে দিয়েছিলাম।

¶ “দেখ, সে দিন আসছে, তা চুল্লীর আগুনের মত জ্বলবে, অহঙ্কারীরা ও অন্যায়কারীরা সব খড়ের মত হবে; আর সেদিন আসছে, তা তাদেরকে পুড়িয়ে দেবে,” বাহিনীগণের সদাপ্রভু বলেন, “সেদিন তাদের শিকড় বা একটা শাখাও বাকি রাখবে না।