¶ পরে ঈশ্বর যাকোবকে বললেন, “তুমি উঠ, বৈথেলে গিয়ে সে জায়গায় বাস কর এবং তোমার ভাই এষৌর সামনে থেকে তোমার পালানোর দিনের যে ঈশ্বর তোমাকে দেখা দিয়েছিলেন, তার উদ্দেশ্যে সেই জায়গায় যজ্ঞবেদি তৈরী কর।”
TSK
TSK · উপদেশক 5:4
Treasury of Scripture Knowledge references in বেঙ্গলী IRV.
কোন পুরুষ যদি সদাপ্রভুর উদ্দেশ্যে মানত করে, কিংবা ব্রত করতে নিজের প্রাণকে প্রতিজ্ঞার সঙ্গে বাঁধার জন্য দিব্যি করে, তবে সে নিজের কথা ব্যর্থ না করুক, তার মুখ থেকে বের হওয়া সমস্ত কথা অনুসারে কাজ করুক।
তুমি সর্বশক্তিমান ঈশ্বরের উদ্দেশ্যে বলি উৎসর্গের জন্য ধন্যবাদ দাও এবং মহান ঈশ্বর কাছে আমার প্রতিজ্ঞা পূর্ণ করব।
তোমাদের ঈশ্বর সদাপ্রভুুর কাছে মানত কর ও তা পূর্ণ কর; তার চারিদিকের সবাই সেই ভয়াবহের কাছে উপহার আনুক।
বিনয় করি, সদাপ্রভুু, আমি তোমার দাস; আমি তোমার দাস, তোমার দাসীর ছেলে; তুমি আমার বন্ধন সকল মুক্ত করেছ।
তিনি ঘোড়ার শক্তিতে আনন্দ করেন না, তিনি মানুষের শক্তিশালী পায়ের জন্য সন্তুষ্ট হন না।
এই ভাবে সদাপ্রভু মিশরীয়দের কাছে নিজেকে প্রকাশ করবেন এবং সেই দিন তারা সদাপ্রভুকে জানবে। তারা উৎসর্গ ও বলি দিয়ে উপাসনা করবে এবং সদাপ্রভুর কাছে প্রতিজ্ঞা করবে এবং তা পূর্ণ করবে।
“হায়! যদি তোমাদের মধ্যে একজন মন্দির দরজাগুলো বন্ধ করত তাহলে তোমরা আমার বেদির উপরে অনর্থক আগুন জ্বালাতে না! তোমাদের ওপরে আমি খুশী নই,” এ কথা বাহিনীগণের সদাপ্রভু বলেন, “আমি তোমাদের হাত থেকে আর কোনো উপহার গ্রহণ করব না।
হোমে ও পাপার্থক বলিদানে তুমি সন্তুষ্ট হওনি।”