TSK

TSK · যিশাইয় 55:10

Treasury of Scripture Knowledge references in বেঙ্গলী IRV.

Back to passage

তখন দায়ূদ পুনরায় সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করলেন; আর সদাপ্রভু উত্তর দিলেন, “ওঠ, কিয়ীলাতে যাও, কারণ আমি পলেষ্টীয়দেরকে তোমার হাতে সমর্পণ করব৷”

মরশুমের ঘাসের মাঠে বৃষ্টির মত তিনি নেমে আসবেন, পৃথিবীতে ঝর্ণার জল ধারার মত নেমে আসবেন।

আমি এটা আবর্জনা হিসাবে রাখব এবং এটা পরিষ্কার কি খোঁড়া যাবে না। কিন্তু কাঁটাঝোপ ও কাঁটাগাছ বেড়ে উঠবে এবং আমি মেঘদেরকে আদেশ দেব যেন তার ওপর বৃষ্টি না হয়।

কারণ মাটিতে যেমন চারা গাছ জন্মায় এবং বাগান যেমন তার গাছকে বড় করে তোলে তেমনি প্রভু সদাপ্রভু সমস্ত জাতির সামনে ধার্ম্মিকতা ও প্রশংসাকে অঙ্কুরিত করবেন।

তোমাদের জন্য ধার্ম্মিকতা রোপণ কর এবং নিয়মের বিশ্বস্ততার ফসল কাট। তোমাদের পতিত জমিগুলি চাষ যোগ্য কর, কারণ এখন দিন হয়েছে সদাপ্রভুকে খোঁজার, যতক্ষণ না তিনি আসেন এবং ধার্মিকতার বৃষ্টি তোমাদের ওপর বর্ষাণ।

এই লোকেরা যতদিন ভাববাদী হিসাবে কথা বলবেন ততদিন যেন বৃষ্টি না হয় সেইজন্য আকাশ বন্ধ করে দেবার ক্ষমতা তাঁদের থাকবে। জলকে রক্ত করবার এবং যতবার ইচ্ছা তত বার যে কোনো আঘাত দিয়ে পৃথিবীর ক্ষতি করবার ক্ষমতাও তাঁদের থাকবে।