TSK

TSK · যিরমিয় 30:8

Treasury of Scripture Knowledge references in বেঙ্গলী IRV.

Back to passage

সেই দিন তোমার কাঁধ থেকে তার বোঝা, তোমার ঘাড় থেকে তার যোঁয়ালী তুলে নেওয়া হবে এবং তোমার ঘাড়ের চর্বির জন্য যোঁয়ালী ভেঙে যাবে।

সেই দিন প্রভু তোমাকে দুঃখ ও যন্ত্রণা থেকে এবং বন্দিত্বে তুমি যে কঠিন পরিশ্রম করেছিলে তা থেকে বিশ্রাম দেবেন,

অনেক দিন আগেই আমি তোমার জোয়াল ভেঙে ফেলেছি; আমি তোমার বন্ধন ছিঁড়ে ফেলেছি। তবুও তুমি বলেছ, “আমি তোমার সেবা করব না!” তুমি প্রত্যেকটি উঁচু পাহাড়ে ও প্রত্যেকটি সবুজ গাছের নীচে নত হয়েছ, তুমি ব্যভিচারী।

সদাপ্রভু আমাকে এই কথা বললেন, নিজের জন্য শেকল ও একটি জোয়াল তৈরী কর, তাদেরকে তোমার ঘাড়ের উপর রাখ।

তখন আমি যিহোয়াকীমের ছেলে যিহূদার রাজা যিকনিয়কে এবং যিহূদার সমস্ত বন্দী, যাদের বাবিলে পাঠানো হয়েছে তাদের এই জায়গায় ফিরিয়ে আনব’ এটি সদাপ্রভুর ঘোষণা, ‘কারণ আমি বাবিলের রাজার জোয়াল ভাঙ্গবো’।”

“যাও ও হনানিয়কে বল, সদাপ্রভু এই কথা বলেন, ‘তুমি কাঠের জোয়াল ভেঙ্গেছ, কিন্তু আমি তার পরিবর্তে লোহার জোয়াল তৈরী করব’।

এখন আমি তোমার কাঁধ থেকে সেই লোকেদের যোঁয়াল ভেঙে দেব, আমি তোমার শিকল ভেঙে ফেলব।”