TSK

TSK · যিহোশূয় 3:14

Treasury of Scripture Knowledge references in বেঙ্গলী IRV.

Back to passage

তাঁরা লোকদের এই আজ্ঞা দিলেন; তোমরা যখন তোমাদের ঈশ্বর সদাপ্রভুর নিয়ম সিন্দুক ও লেবীয় যাজকদের তা বহন করতে দেখবে, তখন নিজের নিজের স্থান থেকে যাত্রা শুরু করবে ও তার পেছনে পেছনে যাবে।

পরে নূনের পুত্র যিহোশূয় যাজকদের ডেকে বললেন, “তোমরা নিয়ম সিন্দুক তোল এবং সাতজন যাজক সদাপ্রভুর সিন্দুকের আগে আগে মহাশব্দকারী সাত তূরী বহন করুক।”

তখন এটা ঘটবে, তোমরা বৃদ্ধি পাবে এবং সেই দিন দেশে তোমরা বহুবংশ হবে, এটি সদাপ্রভুর ঘোষণা। লোকে এই কথা বলবে না, সদাপ্রভুর নিয়ম সিন্দুক! এই কথা কখনও তাদের মনে পড়বে না, কারণ তারা এই নিয়ে চিন্তা করবে না বা এটাতে মনোযোগ দেবে না। এরকম আর কখনও তৈরী করা হবে না।

কিন্তু যিহূদী ও গ্রীক, যাদের ডাকা হয়েছে তাদের সবার কাছে খ্রীষ্ট ঈশ্বরেরই মহাশক্তি ও ঈশ্বরেরই জ্ঞান।