এরা সবাই সিদ্দিম উপত্যকাতে অর্থাৎ লবণসমুদ্রে জড়ো হয়েছিলেন।
TSK
TSK · যিহোশূয় 3:16
Treasury of Scripture Knowledge references in বেঙ্গলী IRV.
যদিও ইস্রায়েল সন্তানেরা শুকনো পথে সমুদ্রের মধ্যে দিয়ে গিয়েছিল এবং তাদের ডানে ও বামে জল একটি দেওয়ালের মত হয়েছিল।
ইদোমের কাছে অবস্থিত সিন মরুভূমি থেকে তোমাদের দক্ষিণ অঞ্চল হবে ও পূর্বদিকে লবণ সমুদ্রের শেষভাগ থেকে তোমাদের দক্ষিণ সীমানা হবে।
আর অরাবা উপত্যকা, যর্দ্দন ও তার সীমানা, কিন্নেরৎ থেকে অরাবার সমুদ্র, অর্থাৎ পূর্বদিকে পিস্গা ঢালু জায়গার দিকে লবণসমুদ্র পর্যন্ত রূবেণীয় ও গাদীয়দেরকে দিলাম।
তখন তোমরা নিজেদের সন্তানদের উত্তর দেবে, বলবে, ইস্রায়েল শুকনো জমি দিয়ে এই যর্দ্দন পার হয়েছিল।
যব্বোক নদী পর্যন্ত এবং কিন্নেরৎ হ্রদ পর্যন্ত অরাবা উপত্যকাতে, পূর্ব্বদিকে ও বৈৎ-যিশীমোতের পথে অরাবা উপত্যকার লবণ সমুদ্র পর্যন্ত, পূর্বদিকে এবং পিস্গার পাদদেশের ঢালুস্থানের দক্ষিণ দেশে কর্তৃত্ব করেছিলেন।
পরে যানোহ থেকে অটারোৎ ও নারঃ হয়ে যিরীহো পর্যন্ত গিয়ে যর্দনে মিশেছে।
তানকে, মগিদ্দোতে এবং সর্তনের কাছে ও যিষ্রিয়েলের নীচে অবস্থিত বৈৎ-শান শহর থেকে আবেল মহোলা ও যক্মিয়াম পর্যন্ত বৈৎ-শানের সমস্ত এলাকায় অহীলূদের ছেলে বানা।
সদাপ্রভুু জলপ্লাবনের উপর রাজা হিসাবে বসে আছেন; সদাপ্রভুু চিরকালের জন্য রাজা।
তুমি ঝরনা এবং নদী জন্য পথ করে ছিলে, তুমি বয়ে যাওয়া নদী শুকিয়ে দিয়েছিলে।
তিনি সমুদ্রকে ভাগ করে তাদেরকে পার করিয়ে ছিলেন, তিনি জলকে দেওয়ালের মত দাঁড় করিয়েছিলেন।
তিনি তাদের বললেন, ‹হে অল্প বিশ্বাসীরা, কেন তোমরা এত ভয় পাচ্ছ?› তখন তিনি উঠে বাতাস ও সমুদ্রকে ধমক দিলেন; তাতে থেমে গেল।