TSK

TSK · লেবীয় 6:16

Treasury of Scripture Knowledge references in বেঙ্গলী IRV.

Back to passage

এই শস্য নৈবেদ্যের বাকি অংশ হারোণের ও তার ছেলেদের হবে; সদাপ্রভুর আগুনে তৈরী উপহার বলে এটা খুব পবিত্র।

যাজক এই সকলের মধ্যে তার করা কোনো পাপের জন্য প্রায়শ্চিত্ত করবে, তাতে তার পাপের ক্ষমা হবে এবং অবশিষ্ট দ্রব্য ভক্ষ্য নৈবেদ্যের মত যাজকের হবে।

যে যাজক পাপের জন্য তা উৎসর্গ করে, সে তা খাবে; সমাগম-তাঁবু প্রাঙ্গণে কোন পবিত্র জায়গায় তা খেতে হবে।

আগুনের দ্বারা অতি পবিত্র উপহারের মধ্যে এইসব কিছু তোমার হবে। আমার উদ্দেশ্যে তাদের আনা প্রত্যেক ভক্ষ্য নৈবেদ্য, প্রত্যেক পাপার্থক বলি ও দোষার্থক বলি সব কিছু তোমার ও তোমার ছেলেদের পক্ষে অতি পবিত্র হবে।

তারা নৈবেদ্য খাবে, পাপের জন্য বলি, দোষের জন্য বলি তাদের খাদ্য হবে এবং ইস্রায়েলের মধ্যে সব মজুত দ্রব্য তাদের হবে।

তোমরা কি জান না যে, পবিত্র বিষয়ের কাজ যারা করে, তারা পবিত্র জায়গার খাবার খায় এবং যারা যজ্ঞবেদির সেবা করে তারা যজ্ঞবেদির অংশ পায়।