TSK

TSK · মথি 25:9

Treasury of Scripture Knowledge references in বেঙ্গলী IRV.

Back to passage

¶ “ওহো পিপাসিত লোকেরা, তোমরা সবাই জলের কাছে এস; যার পয়সা নেই সেও এসে কিনে খেয়ে যাক। এস, বিনা পয়সায়, বিনামূল্যে আঙ্গুর রস আর দুধ কেনো।

¶ তখন সদাপ্রভু আমাকে বললেন, “এমনকি মোশি ও শমূয়েলও যদি আমার সামনে এসে দাঁড়াত, তবুও আমি এই লোকদের প্রতি দয়া দেখাতাম না। আমার সামনে থেকে তাদের বিদায় কর; তারা চলে যাক।

তারপর এমনকি যদি দেশের মধ্যে নোহ, দানিয়েল ও ইয়োব থাকে, প্রভু সদাপ্রভু এ কথা বলেন, তারাও ছেলেদের কিংবা মেয়েদেরকে উদ্ধার করতে পারবে না; কেবল নিজেদের ধার্ম্মিকতায় নিজেদের প্রাণ উদ্ধার করবে।

‹তুমি বলছ, “আমি ধনী, আমার অনেক ধন সম্পত্তি আছে, আমার কিছুরই প্রয়োজন নেই;” কিন্তু তুমি তো জান না যে, তুমিই দুঃখী, দয়ার পাত্র, গরিব, অন্ধ ও উলঙ্গ।›