TSK

TSK · হিতোপদেশ 24:1

Treasury of Scripture Knowledge references in বেঙ্গলী IRV.

Back to passage

তখন লোট চোখ তুলে দেখলেন, যর্দ্দনের সমস্ত অঞ্চল সোয়র পর্যন্ত সব জায়গা সজল, সদাপ্রভুর বাগানের মতো, মিশর দেশের মতো, কারণ সেইদিনের সদাপ্রভু সদোম ও ঘমোরা বিনষ্ট করেননি।

আমার প্রাণ পাপীদের সঙ্গে নিয়ো না, রক্তপাতী মানুষের সাথে আমার প্রাণ নিয়ো না।

সদাপ্রভুুর সামনে নিরব হও এবং ধৈর্য ধরে তাঁর জন্য অপেক্ষা কর। যে কেউ তার মন্দ পথে সফল হয় ও যদি কোন মানুষ খারাপ চক্রান্ত করে, তার প্রতি বিরক্ত হয়ো না।

তারা যদি বলে, “আমাদের সঙ্গে এস, আমরা হত্যা করবার জন্য লুকিয়ে থাকি, নির্দোষদের অকারণে ধরবার জন্য লুকিয়ে থাকি,

জ্ঞানীদের সঙ্গে চল, জ্ঞানী হবে; কিন্তু যে নির্বোধদের বন্ধু, সে অপকার ভোগ করবে।

যারা খারাপ কাজ করে তাদের কারণে তুমি বিরক্ত হয়ো না এবং দুষ্টদের প্রতি ঈর্ষা কর না।

অথবা তোমরা কি মনে কর যে, শাস্ত্রের কথা ব্যবহারের অযোগ্য হয়? যে পবিত্র আত্মা তিনি আমাদের হৃদয়ে দিয়েছেন, তা চায় যেন আমরা শুধু তারই হই।