TSK

TSK · যিহিস্কেল 39:17

مراجع Treasury of Scripture Knowledge في বেঙ্গলী IRV.

العودة إلى المقطع

পরে যাকোব সেই পর্বতে বলিদান করে আহার করতে নিজের আত্মীদের নিমন্ত্রণ করলেন, তাতে তারা ভোজন করে পর্বতে রাত্ কাটালেন।

আর যিশয়কে সেই যজ্ঞে নিমন্ত্রণ করবে, তারপরে তোমাকে যা করতে হবে তা আমি বলে দেব এবং আমি তোমার কাছে যার নাম বলব, তুমি তাকেই আমার উদ্দেশ্যে অভিষেক করবে।”

পাহাড়ের পাখি ও পৃথিবীর পশুদের জন্য তারা পরিত্যক্ত হবে; তারা পর্বতমালার পাখীদের এবং পৃথিবীর প্রাণীর জন্য একত্রিত হবে। পাখিরা তাদের ওপরে গ্রীষ্মকাল হবে, পৃথিবীর সব প্রাণীরা তাদের ওপরে শীতকাল কাটাবে।

সদাপ্রভুর তরোয়াল রক্তে স্নান করেছে এবং চর্বিতে ঢাকা পড়েছে, মেষশাবকের ও ছাগলের রক্তে স্নান করেছে, ভেড়ার বৃক্কের মেদে ঢাকা পড়েছে। কারণ সদাপ্রভু বস্রা শহরে বলিদান এবং ইদোমে এক বিশাল হত্যা করেছেন।

আমার সম্পত্তি হায়নার মত, যাকে অন্যান্য শিকারী পাখীরা ঘিরে ধরে। যাও, সমস্ত বুনো পশুদের জড়ো কর এবং তাদের খাওয়ার জন্য নিয়ে এস।

আর আমি তোমার জলপ্রবাহের সব মাছশুদ্ধ তোমাকে মরুপ্রান্তে ফেলে দেব; তুমি মাঠের ওপরে পড়ে থাকবে, সংগৃহীত কি সঞ্চিত হবে না; আমি তোমাকে ভূমির পশুদের ও আকাশের পাখিদের খাবার হিসাবে দিলাম।

তোমরা প্রভু সদাপ্রভুর সামনে নীরব হও, কারণ সদাপ্রভুর বিচারের দিন এগিয়ে আসছে৷ সদাপ্রভু একটা বলিদানের আয়োজন করেছেন এবং তিনি তাঁর অতিথিদের শুচি করেছেন৷