TSK

TSK · যিশাইয় 65:10

مراجع Treasury of Scripture Knowledge في বেঙ্গলী IRV.

العودة إلى المقطع

পরে তারা তার উপরে পাথর জমা করল, তা আজ পর্যন্ত আছে। এই ভাবে সদাপ্রভু নিজের প্রচণ্ড ক্রোধ থেকে শান্ত হলেন। অতএব সেই স্থান আজ পর্যন্ত আখোর [ব্যাকুলতা] উপত্যকা নামে পরিচিত।

দেশ শোক করে শুকিয়ে যায়, লিবানোন লজ্জা পেয়েছে এবং শুকিয়ে যাচ্ছে, শারোণ মরুপ্রান্তের সমান হয়েছে এবং বাশন ও কর্মিলের তদের সব পাতা ঝরে পড়েছে।

¶ তোমরা যারা ধার্মিকতার অনুগামী, যারা সদাপ্রভুর খোঁজ করছ, তোমরা শোন। যে পাথর থেকে তোমরা খোদিত হয়েছে এবং যে খাদ থেকে তোমাদেরকে খোঁড়া হয়েছে তার দিকে তাকিয়ে দেখ।

বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, “এই পতিত জমিতে, যেখানে মানুষ ও পশু কিছুই নেই; পুনরায় সেখানে এবং সেখানকার সমস্ত শহরগুলি মেষপালকদের জন্য পশুর চারণ ভূমি হবে, যারা তাদের পশুপালকে শয়ন করাবে।

আমি তাকে তার আঙ্গুর খেত ফেরত দেব এবং আশার দরজা হিসাবে আখোর উপত্যকা দেব। সে সেখানে আমায় গান শোনাবে যেমন সে তার যৌবনকালে করেছিল, যেমন মিশর থেকে বেরিয়ে আসার দিনের সে করেছিল।