TSK

TSK · যিরমিয় 23:8

مراجع Treasury of Scripture Knowledge في বেঙ্গলী IRV.

العودة إلى المقطع

সেই দিন প্রভু আবার তাঁর লোকদের মুক্ত করার জন্য হাত বাড়াবেন যারা অশূর থেকে, মিশর থেকে ও পথ্রোষ থেকে, কূশ থেকে, এলম থেকে, শিনিয়র থেকে, হমাৎ থেকে ও দ্বীপগুলো থেকে অবশিষ্ট আছে।

সেই দিন সদাপ্রভু [ফরাৎ] নদীর স্রোত থেকে মিশরের স্রোত পর্যন্ত ফল পাড়বেন; এই ভাবে, হে ইস্রায়েল সন্তানরা, তোমাদেরকে একে একে সংগ্রহ করা যাবে।

আমি উত্তরের দিককে বলব, ওদের ছেড়ে দাও, আর দক্ষিণের দিককে বলব, ওদের আটকে রেখো না। আমি তাদের বলব, তোমরা দূর থেকে আমার ছেলেদের আর পৃথিবীর শেষ সীমা থেকে আমার মেয়েদের নিয়ে এস।

এই জন্য দেখ! সেই দিন আসছে এটি সদাপ্রভুর ঘোষণা, যখন এটা আর বলা হবে না, জীবন্ত সদাপ্রভুর দিব্যি, তিনিই যিনি ইস্রায়েলীয়দের মিশর দেশ থেকে বের করে এনেছিলেন।

তারপর আমি জাতিদের মধ্য থেকে বের করে আনব, দেশ থেকে জড়ো করব এবং তাদের তোমার ভূমিতে আনব। ইস্রায়েলের পর্বতসমূহের ওপরে, জল প্রবাহগুলর কাছে এবং দেশের সব জায়গায় তাদেরকে চরাব।

তখন তারা বলবে, “এই দেশ ধ্বংসিত, কিন্তু এদোন বাগানের মত হল; উচ্ছিন্ন, ধ্বংসিত ও উত্পাটিত শহর সব পাঁচিলে ও বসবাসের জায়গা হল।”

তখন তারা জানবে যে, আমিই তাদের ঈশ্বর সদাপ্রভু, কারণ আমি জাতিদের কাছে তাকে বন্দিত্বের মধ্যে পাঠিয়েছিলাম, কিন্তু তখন আমি তাদেরই দেশে তাদেরকে একত্র করেছি। আমি জাতিদের মধ্যে কাউকেও অবশিষ্ট রাখব না।

যেমন সেই দিনের যখন তোমরা মিশর দেশ থেকে বেরিয়ে এসেছিলে, আমি তাদের আশ্চর্য্য কাজ দেখাব।