প্রকৃত পক্ষে, এমন কি আমার ঘনিষ্ঠ বন্ধু যাকে আমি বিশ্বাস করি যিনি আমার রুটি খেয়েছেন, আমার বিরুদ্ধে তার গোড়ালি তোলে।
TSK
TSK · যোহন 13:18
مراجع Treasury of Scripture Knowledge في বেঙ্গলী IRV.
তিনি বললেন, ‹“যে আমার সঙ্গে খাবারপাত্রে হাত ডুবাল, সেই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে।”›
যীশু তাঁদেরকে বললেন, ‹তোমাদের এই যে বারো জনকে কি আমি মনোনীত করে নিই নি? এবং তোমাদের মধ্যে একজন শয়তান আছে।›
¶ যীশু তার উত্তরে বললেন, ‹“সেই, যার জন্য আমি এই রুটির টুকরোটা ডোবাব এবং তাকে দেব।”› সুতরাং তখন তিনি রুটি ডুবিয়ে, ঈষ্করিয়োতীয় শিমোনের ছেলে যিহূদাকে দিলেন।
‹তোমরা যদি এই জগতের হতে, তবে জগত তোমাদের নিজের মত ভালবাসত; কিন্তু কারণ তোমরা জগতের নও এবং কারণ আমি তোমাদের জগতের বাইরে থেকে মনোনীত করেছি, এই জন্য জগত তোমাদের ঘৃণা করে।›
তিনি তৃতীয় বার তাঁকে বললেন, ‹“যোহনের ছেলে শিমোন, তুমি কি আমাকে ভালবাস?”› পিতর দুঃখিত হলেন কারণ, যীশু তাঁকে বলেছিলেন তৃতীয় বার, ‹“তুমি কি আমাকে ভালবাস?”› তিনি তাঁকে বললেন, “প্রভু, আপনি সব কিছু জানেন; আপনি জানেন যে, আমি আপনাকে ভালবাসি।” যীশু তাঁকে বললেন, ‹“আমার মেষদের খাওয়াও।›
আর ঈশ্বরের দৃষ্টিতে কোনো কিছুই গোপন নয়; কিন্তু তাঁর সামনে সবই নগ্ন ও অনাবৃত রয়েছে, যাঁর কাছে আমাদেরকে হিসাব দিতে হবে।