TSK

TSK · আমোষ 5:1

Treasury of Scripture Knowledge references in বেঙ্গলী IRV.

উত্তরণে ফিরে যান

তোমার চুল কাটো, নিজেকে কামাও এবং তোমার চুল ফেলে দাও। খোলা জায়গায় বিলাপ গান কর। কারণ সদাপ্রভু তাঁর রাগে এই প্রজন্মকে তিনি অগ্রাহ্য ও ত্যাগ করেছেন।

আমি বিলাপের গান গাইব এবং পর্বতগুলির জন্য হাহাকার করব এবং তৃণভূমির জন্য শোকের গান গাইব। সেগুলি পুড়ে গেছে, তাই সেখানে তাদের থেকে কেউ আসে না। তারা পশুপালের ডাক শুনতে পায় না। আকাশের পাখীরা আর জীবজন্তুরা দূরে পালিয়ে গেছে।

হে স্ত্রীলোকেরা, সদাপ্রভুর কথা শোন; তাঁর মুখের কথায় মনোযোগ দাও। নিজের মেয়েদের বিলাপ গান করতে এবং প্রত্যেক প্রতিবেশী স্ত্রীলোককে শোকের গান করতে শিক্ষা দাও।

¶ “আর তুমি ইস্রায়েলের নেতাদের বিষয়ে বিলাপ কর।

আর তারা তোমার বিষয়ে বিলাপ করে তোমাকে বলবে, হে সমুদ্রে উত্পন্ন স্থাননিবাসিনী তুমি কিভাবে বিনষ্ট হলে। সেই বিখ্যাতা পুরী যা অনেক শক্তিশালী ছিল তা এখন সমুদ্রে! এবং তুমি, তার সমস্ত অধিবাসীর উপর তাদের ভয়ার্হতা অর্পণ করত।

তোমার ধন, তোমার পণ্যদ্রব্য সমূহ, তোমার বিনিময় জিনিস সব, তোমার নাবিকরা, তোমার কর্নধারেরা, তোমার জাহাজ প্রস্তুতকারীরা ও দ্রব্য বিনিময়কারীরা এবং তোমার মধ্যবর্তী সমস্ত যোদ্ধা তোমার মধ্যে অবস্থিত জনসমাজের সঙ্গে তোমার পতনের দিনের সমুদ্রদের মাঝখানে পতিত হবে।

“মানুষের সন্তান, তুমি মিশরের রাজা ফরৌণের জন্য বিলাপ কর, তাকে বল, ‘জাতিদের মধ্যে তুমি যুবসিংহের মত, সমুদ্রের মধ্যে তুমি দৈত্যের মত; তুমি জলের মধ্যে মন্থন করতে, পা দিয়ে জল নাড়াচাড়া করতে এবং সেখানকার জল কাদা করতে’।”

¶ হে ইস্রায়েলীয়রা, শোন এই বাক্য যা সদাপ্রভু তোমাদের বিরুদ্ধে বলেছেন, সমস্ত পরিবারের বিরুদ্ধে যাদের আমি মিশর দেশ থেকে বার করে এনেছিলাম,

এই জন্য, সদাপ্রভু এই কথা বলেন, বাহিনীগণের ঈশ্বর, প্রভু বলেন, “সমস্ত রাস্তার মোড়ে কান্নাকাটি হবে এবং তারা সমস্ত রাস্তায় বলবে, ‘হায়’ ‘হায়!’ তারা চাষীদের ডাকবে দুঃখ করার জন্য এবং দুঃখীকে ডাকবে কাঁদার জন্য।

সেই দিনের তোমার শত্রুরা তোমার বিষয়ে গান করবে এবং হাহাকারের সঙ্গে বিলাপ করবে। তারা গান করবে, ‘আমরা ইস্রায়েলীয়রা সম্পূর্ণরূপে ধ্বংস হলাম; সদাপ্রভু আমার প্রজাদের রাজ্য পরিবর্তন করেছেন। কীভাবে তিনি তা আমার থেকে দূর করবেন? তিনি আমাদের খেত ভাগ করে বিশ্বাসঘাতকদের দিয়েছেন’!”