TSK

TSK · যিশাইয় 1:11

Treasury of Scripture Knowledge references in বেঙ্গলী IRV.

উত্তরণে ফিরে যান

আমি তোমার বলিদানের জন্য তোমাকে তিরস্কার করব না, তোমার হোমবলি সবদিন আমার সামনে থাকে।

দুষ্টদের বলিদান সদাপ্রভু ঘৃণা করেন; কিন্তু সরলদের প্রার্থনা তাঁর সন্তুষ্টজনক।

যে একটা ষাঁড় বলিদান করে সে সেই ব্যক্তির মত যে মানুষ হত্যা করে, যে একটা ভেড়ার বাচ্চা বলিদান করে, সে সেই ব্যক্তির মত যে কুকুরের ঘাড় ভেঙে ফেলে; যে ব্যক্তি শস্য উৎসর্গ করে, সে যেন শূকরের রক্ত উত্সর্গ করে; যে ব্যক্তি ধূপ উত্সর্গ করে সে অধার্মিকতাকে আশীর্বাদ করে। তারা তাদের পথ বেছে নিয়েছে এবং তারা তাদের ঘৃণার জিনিসগুলোতে আনন্দ পায়।

ইস্রায়েলের ঈশ্বর বাহিনীগনের সদাপ্রভু বলেন, তোমরা নিজেদের অন্যান্য বলির সঙ্গে হোমবলি ও তাদের মাংস যোগ কর।

খামিরযুক্ত রুটি দিয়ে ধন্যবাদের নৈবেদ্য উৎসর্গ কর, স্বেচ্ছাদান উপহারের ঘোষণা কর; প্রচার কর, কারণ এটি তোমায় খুশি করে, তোমরা ইস্রায়েলের লোকেরা,” এই হল প্রভু সদাপ্রভুর ঘোষণা।

সদাপ্রভু কি একহাজার ভেড়ায় বা দশ হাজার তেলের নদী পেয়ে খুশি হবেন? আমি কি আমার প্রথম সন্তান দেব আমার অপরাধের জন্য, আমার শরীরের ফল আমার নিজের পাপের জন্য দেব?

‹কিন্তু তোমরা গিয়ে শেখো, এই কথার মানে কি, “আমি দয়াই চাই, বলিদান নয়”; কারণ আমি ধার্ম্মিকদের নয়, কিন্তু পাপীদেরকে ডাকতে এসেছি।›