TSK

TSK · মার্ক 5:34

Treasury of Scripture Knowledge references in বেঙ্গলী IRV.

উত্তরণে ফিরে যান

তখন এলি উত্তর দিলেন, “তুমি শান্তিতে যাও; ইস্রায়েলীয়দের ঈশ্বরের কাছে তুমি যা চাইলে, তা যেন তিনি তোমাকে দেন।”

ইলীশায় তাঁকে বললেন, “শান্ত ভাবে চলে যান। পরে তিনি তাঁর সামনে থেকে কিছু দূর এগিয়ে গেলেন।”

তাদের বিশ্বাস দেখে যীশু সেই পক্ষাঘাতী রোগীকে বললেন, ‹পুত্র, সাহস কর, তোমার পাপগুলি ক্ষমা করা হল।›

¶ যখন সে ছুঁলো, তখনই তার রক্তস্রাব বন্ধ হয়ে গেল এবং নিজের শরীর বুঝতে পারল যে ঐ যন্ত্রণাদায়ক রোগ হতে সে সুস্থ হয়েছে।

কিন্তু তিনি সেই মহিলাটিকে বললেন, ‹“তোমার বিশ্বাস তোমাকে উদ্ধার করেছে শান্তিতে চলে যাও।”›

পরে তিনি তাকে বললেন, ‹“উঠ এবং যাও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে।”›

সেই ব্যক্তি পৌলের কথা শুনছিলেন; পৌল তার দিকে একভাবে তাকালেন, ও দেখতে পেলেন সুস্থ হবার জন্য তার বিশ্বাস আছে,