বেঙ্গলী IRV / গীতসংহিতা / অধ্যায় 70
বেঙ্গলী IRV · chapter 70
1 ঈশ্বর, আমার রক্ষা কর, সদাপ্রভুু, আমার তাড়াতাড়ি সাহায্য কর।
2 যারা আমার প্রাণকে কামনা করে, তারা লজ্জিত ও হতাশ হোক; যারা আমার বিপদে আনন্দ হয়, তারা ফিরে যাক এবং অপমানিত হোক।
3 যারা বলে, হায়! হায়! তারা নিজেদের লজ্জার জন্য ফিরে যাক।
4 যারা তোমাকে খোঁজ করে এবং তারা সবাই তোমার মধ্যে আনন্দ এবং খুশি হবে; যারা তোমার পরিত্রান ভালবাসে তারা সবদিন বলুক, ঈশ্বরের প্রশংসা হোক।
5 কিন্তু আমি দুঃখী ও দরিদ্র; ঈশ্বর, আমার পক্ষে ত্বরা কর; তুমি আমার সাহায্য ও আমার উদ্ধারকর্তা সদাপ্রভুু দেরী করো না।