নির্মাতারা যে পাথর বাতিল করেছিল তা কোনের প্রধান পাথর হয়ে উঠল।
TSK
TSK · 1 পিতর 2:4
Treasury of Scripture Knowledge references in বেঙ্গলী IRV.
এই জন্য সদাপ্রভু এই কথা বলেন, দেখ, আমি সিয়োনের ভিত্তিমূলের জন্যে এক পাথর স্থাপন করলাম; তা পরীক্ষা করা পাথর দামী কোণের পাথর, খুব শক্তভাবে বসানো যে লোক বিশ্বাস করবে, সে চঞ্চল হবে না।
আমার কথায় কান দাও, আমার কাছে এস; আমার কথা শোন যেন তোমরা জীবিত থাক। আর আমি তোমাদের সঙ্গে চিরস্থায়ী নিয়ম করব দায়ূদের প্রতি করা বিশ্বস্ততার চুক্তি দিয়ে স্থাপন করব।
আপনি উপরের দিকে তাকিয়ে ছিলেন এবং একটা পাথর কেটে নেওয়া হল, কিন্তু সেটা মানুষের হাতে কাটা নয় এবং সেই পাথরটা লোহা ও মাটি মেশানো পায়ে আঘাত করল এবং সেটি তাদের চূর্ণবিচূর্ণ করে ফেলল।
দেখ হে যিহোশূয়, আমি তোমার সামনে একটা পাথর রেখেছি। সেই পাথরের উপরে সাতটা চোখ রয়েছে এবং তার উপরে আমি একটা কথা খোদাই করব এই কথা বাহিনীদের সদাপ্রভু বলেন এবং আমি এক দিনের ই এই দেশের পাপ দূর করব।
‹হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সব, আমার কাছে এস, আমি তোমাদের বিশ্রাম দেব।›
যীশু তাদের বললেন, ‹“তোমরা কি কখনও শাস্ত্রে পড়নি, › ‹যে পাথরটাকে মিস্ত্রীরা অগ্রাহ্য করেছিল, › ‹সেই পাথরটাই কোণের প্রধান পাথর হয়ে উঠল, › ‹প্রভু ঈশ্বর এই কাজ করেছেন, › ‹আর এটা আমাদের চোখে সত্যিই খুব আশ্চর্য্য কাজ?”›
কিন্তু তিনি তাদের দিকে তাকিয়ে বললেন, ‹তবে যা লেখা আছে তার অর্থ কি, › ‹“যে পাথরটিকে গাঁথকেরা অগ্রাহ্য করেছে, › ‹তাকেই ঘরের কোনের প্রধান পাথর করা হয়েছে?”›
‹এবং তোমরা জীবন পাবার জন্য আমার কাছে আসতে রাজি হও না।›
‹যেমন জীবন্ত পিতা আমাকে পাঠিয়েছেন এবং পিতার জন্যই আমি বেঁচে আছি, ঠিক সেইভাবে যে কেউ আমাকে খায়, সেও আমার মাধ্যমে জীবিত থাকবে।›
যীশু তাঁকে বললেন, ‹“আমিই পথ, আমিই সত্য এবং আমিই জীবন; আমাকে ছাড়া কেউ পিতার কাছে যেতে পারে না।›
তিনি সেই পাথর যেটি গাঁথকেরা যে আপনারা আপনাদের দ্বারাই অবহেলিত হয়েছিল, যা কোন প্রধান প্রস্তর হয়ে উঠেছে।
তোমাদের জীবনে যখন খ্রীষ্ট প্রকাশিত হবেন, তখন তোমরাও তাঁর প্রতাপে প্রকাশিত হবে।
কিন্তু নির্দোষ ও ত্রূটিহীন ভেড়ার মতো খ্রীষ্টের বহুমূল্য রক্ত দিয়ে মুক্ত হয়েছ।
¶ শিমোন পিতর, যীশু খ্রীষ্টের দাস ও প্রেরিত, যারা আমাদের ঈশ্বরের ও উদ্ধারকর্তা যীশু খ্রীষ্টের ধার্ম্মিকতায় আমাদের সাথে সমানভাবে বহুমূল্য বিশ্বাস প্রাপ্ত হয়েছেন, তাদের নিকটে এই চিঠি লিখছি।