TSK

TSK · 2 শমূয়েল 21:15

Treasury of Scripture Knowledge references in বেঙ্গলী IRV.

Back to passage

আর এখন দেখ, প্রান্তরে ইস্রায়েলের ভ্রমণের দিনের যখন সদাপ্রভু মোশিকে সেই কথা বলেছিলেন, তখন থেকে সদাপ্রভু নিজের বাক্য অনুসারে এই পঁয়তাল্লিশ বছর আমাকে জীবিত রেখেছেন; আর এখন, দেখ, আজ আমার বয়স পঁচাশী বছর।

পরে পলেষ্টীয়েরা আবার এসে রফায়ীম উপত্যকায় ছড়িয়ে পড়ল৷

¶ তারপরে দায়ূদ পলেষ্টীয়দেরকে আঘাত করে পরাজিত করলেন, আর দায়ূদ পলেষ্টীয়দের হাত থেকে প্রধান নগরের কর্তৃত্ব কেড়ে নিলেন৷

বৃদ্ধ বয়সে আমাকে পরিত্যাগ কর না, আমার শক্তি ক্ষয় পেলেও আমাকে ছেঁড়ো না।

আমার দেহ ও আমার হৃদয় ক্ষয় হচ্ছে, কিন্তু ঈশ্বর চিরকালের জন্য আমার হৃদয়ের শক্তি ও আমার অধিকার।

তোমরা কি জান না? তোমরা কি শোননি? সদাপ্রভু, যিনি চিরকাল স্থায়ী ঈশ্বর, যিনি পৃথিবীর শেষ সীমার সৃষ্টিকর্ত্তা, তিনি দুর্বল হন না, ক্লান্তও হন না; তাঁর জ্ঞানের কোনো সীমা নেই।

কারণ “মানুষেরা ঘাসের সমান ও তার সমস্ত তেজ ঘাস ফুলের মতো, ঘাস শুকিয়ে গেল এবং ফুল ঝরে পড়ল,