“তুমি লেবি বংশকে এনে হারোণ যাজকের সামনে উপস্থিত কর; তারা তাকে সাহায্য করবে।
TSK
TSK · 1 বংশাবলি 15:2
مراجع Treasury of Scripture Knowledge في বেঙ্গলী IRV.
“তোমরা লেবির সন্তানদের মধ্যে নিজেদের গোষ্ঠী ও পিতৃকুল অনুসারে কহাতের সন্তানদের জনগণনার পরিচালনা করবে।
কিন্তু যখন তারা অতি পবিত্র বস্তুর কাছাকাছি আসে, তখন যেন তারা বেঁচে থাকে, মারা না যায়, এই জন্য তোমরা তাদের প্রতি এইরকম কোরো; হারোণ ও তার ছেলেরা ভিতরে যাবে এবং তাদের প্রত্যেক জনকে নিজেদের সেবা কাজ ও ভার বহনে নিযুক্ত করবে।”
হারোণের ও তাঁর ছেলেদের সামনে লেবীয়দেরকে উপস্থিত করে আমার উদ্দেশ্যে একটি দোলনীয় নৈবেদ্য হিসাবে তাদেরকে নিবেদন করবে।
¶ সদাপ্রভু হারোণকে বললেন, “তুমি ও তোমার সঙ্গে তোমার ছেলেরা ও তোমার পূর্বপুরুষ, তোমরা পবিত্র স্থানের বিরুদ্ধে সমস্ত অপরাধ বহন করবে। কিন্তু কেবল তুমি ও তোমার সঙ্গে তোমার ছেলেরা তোমাদের যাজক পদের অপরাধ বহন করবে।
¶ পরে মোশি এই নিয়ম লিখলেন এবং লেবির ছেলেরা যাজকরা, যারা সদাপ্রভুর নিয়ম সিন্দুক বহন করত, তাদেরকে ও ইস্রায়েলের সব প্রাচীনদেরকে সমর্পণ করলেন।
পরে নূনের পুত্র যিহোশূয় যাজকদের ডেকে বললেন, “তোমরা নিয়ম সিন্দুক তোল এবং সাতজন যাজক সদাপ্রভুর সিন্দুকের আগে আগে মহাশব্দকারী সাত তূরী বহন করুক।”
আমি তাদের মধ্য থেকে কয়েকজন লেবীয় ও যাজক হওয়ার জন্য বেছে নেব, এই কথা সদাপ্রভু বলেন।