كل أسفار বেঙ্গলী IRV

ইয়োব 25

বেঙ্গলী IRV · الأصحاح 25

42 أصحاحات

বেঙ্গলী IRV / ইয়োব / الأصحاح 25

বেঙ্গলী IRV · الأصحاح 25

1 ¶ তখন শূহীয় বিলদদ উত্তর করলেন এবং বললেন,

2 “কর্তৃত্ব এবং ভয়ানকতা তাঁর; তিনি তাঁর স্বর্গের উঁচু জায়গায় শাস্তি বিধান করেন।

3 তাঁর সৈন্য সংখ্যার কোন শেষ আছে? কার ওপর তাঁর আলো ওঠে না?

4 তাহলে মানুষ কীভাবে ঈশ্বরের কাছে ধার্মিক হবে? যে একজন স্ত্রী থেকে জন্মেছে সে কীভাবে শুচি হবে, কীভাবে তাঁর কাছে গ্রহণ যোগ্য হবে?

5 দেখ, এমনকি চাঁদেরও কোন উজ্জ্বলতা নেই তাঁর কাছে; তারারা তাঁর চোখে শুদ্ধ নয়।

6 কত কম মানুষ, যারা কীটের মত একটি মানুষ, যে একটি কৃমির মত!”