كل أسفار বেঙ্গলী IRV

সফনিয় 2

বেঙ্গলী IRV · الأصحاح 2

3 أصحاحات

বেঙ্গলী IRV / সফনিয় / الأصحاح 2

বেঙ্গলী IRV · الأصحاح 2

1 ¶ হে লজ্জাহীন জাতি, তোমরা তোমাদেরকে সমবেত করো এবং জড়ো হও৷

2 শাস্তির আদেশ সফল হওয়ার আগে নির্দিষ্ট দিন আসবার আগে, তুঁষের মত দিন চলে যাবার আগে, সদাপ্রভুর জ্বলন্ত ক্রোধ তোমাদের উপরে আসবার আগে৷

3 তোমরা সদাপ্রভুর খোঁজ কর, দেশের সব নম্র লোকেরা, তোমরা যারা সদাপ্রভুর আদেশ মেনে চলো, ধার্মিকতার খোঁজ কর, তোমরা সদাপ্রভুর ক্রোধের দিনের হয়তো রক্ষা পাবে৷

4 ¶ ঘসা (গাজা) জনশূন্য হবে আর অস্কিলোন ধ্বংসস্থান হয়ে পড়ে থাকবে৷ দিনের র বেলাতেই অসদোদের লোকদের তাড়িয়ে দেওয়া হবে আর ইক্রোণকে উপড়ে ফেলা হবে৷

5 হে করেথীয় লোকেরা, তোমরা যারা সমুদ্রের ধারে বাস কর, ধিক তোমাদের! হে পলেষ্টীয়দের দেশ কনান, সদাপ্রভু তোমার বিরুদ্ধে বলেছেন, “যতক্ষণ না সমস্ত মানুষ শেষ হয়ে যায়, আমি তোমাকে ধ্বংস করব৷”

6 কারণ মেষপালক ও ভেড়ার খোঁয়াড়ের জন্য সমুদ্রের তীর হবে চারণ ভূমি৷

7 সমুদ্রের সেই এলাকা যিহূদা কুলের অবশিষ্ট লোকেদের হবে; যারা সেখানে তাদের পশুপাল চরাবে৷ সন্ধ্যাবেলায় তারা অস্কিলোনের বাড়িগুলোতে শুয়ে থাকবে৷ কারণ সদাপ্রভু তাদের ঈশ্বর তাদের দেখাশোনা করবেন এবং তাদের অবস্থা তিনি আবার ফিরিয়ে দেবেন৷

8 ¶ “আমি মোয়াবের অপমান করার কথা শুনেছি ও অম্মোনীয়দের টিটকারি করার কথা শুনেছি; তখন তারা আমার লোকেদের উপহাস করত তাদের সীমানা পার হত৷

9 এই ঘোষণা বাহিনীদের সদাপ্রভুর, ইস্রায়েলের ঈশ্বরের, মোয়াব সদোমের মত হবে আর অম্মোনীয়দের দেশ ঘমোরার মত হবে; তা আগাছার জায়গা, লবণের ক্ষেত ও চিরকালের জন্য পতিত জমি হবে৷ কিন্তু আমার জাতীর বেঁচে থাকা বাকি লোকেরা তাদের লুট করবে ও তাদের দেশের অধিকারী হবে৷”

10 মোয়াব ও আমনদের ওপরে এটা তাদের অহঙ্কারের জন্য হবে, কারণ তারা বাহিনীদের সদাপ্রভুর লোকদের উপহাস ও অপমান করেছে৷

11 তখন তারা সদাপ্রভুকে ভয় করবে; কারণ তিনি পৃথিবীর সব দেবতাদের পরিহাস করবেন৷ প্রত্যেকে নিজের দেশে থেকে, সমুদ্র উপকূল থেকে তাঁর আরাধনা করবে৷

12 ¶ “তোমরা কূশীয়েরা ও আমার তলোয়ারের আঘাতে মারা যাবে৷”

13 ¶ ঈশ্বরের হাত উত্তর দিকে আক্রমণ করবেন অশূরকে ধ্বংস ইহুদীদের পাপ ও ভাবী কুশল করবেন, যাতে নীনবীকে একেবারে জনশূন্য ও মরুপ্রান্তের মত শুকনো করে দেবেন৷

14 তখন গরু ও ভেড়ার পাল, সব ধরনের পশু অশূরের মাঝখানে শুয়ে থাকবে৷ পাখি ও পেঁচারা তার থামগুলোর উপরে বাসা বাঁধবে, আর জানলার ভেতর দিয়ে তাদের ডাক শোনা যাবে এবং দরজার সামনে কাকের আওয়াজ শোনা যাবে৷ কারণ তিনি তার এরস গাছের তক্তা প্রকাশ করেছেন৷

15 এটাই সেই উল্লাসিত শহর যেখানে থাকার ভয় নেই৷ যে তার হৃদয়ে বলে, “আমিই আছি এবং কোনো কিছুই আমার সমান না৷” সে কেমন আতঙ্কিত হল, বুনো পশুদের শুয়ে থাকার জায়গা হল! যারা তার পাশ দিয়ে যাবে তাদেরকে হিসহিস শব্দ করবে এবং তাদের হাত নাড়াবে৷