TSK

TSK · যিশাইয় 1:25

Treasury of Scripture Knowledge references in বেঙ্গলী IRV.

উত্তরণে ফিরে যান

তোমার রূপা অপবিত্র হয়েছে; তোমার আঙ্গুর রসের সঙ্গে জল মেশানো হয়েছে।

তখন আমি বললাম, “হে প্রভু, কত দিন?” তিনি উত্তর দিলেন, “যতদিন না শহরগুলো ধ্বংস ও বাসিন্দাবিহীন না হয় এবং বাড়ী-ঘর খালি না হয়ে যায় এবং ভূমি নির্জন স্থান পরিণত হয়;

তোমরা প্রতারণার মাঝে বাস কর; তাদের প্রতারণায় তারা আমাকে মেনে চলতে অস্বীকার করে। এটা সদাপ্রভু বলেন।

পরে বিদ্রোহী ও আমার বিরুদ্ধে অধর্মাচারী সবাইকে ঝেড়ে তোমাদের মধ্যে থেকে দূর করব; তারা যে দেশে প্রবাস করে, সেখান থেকে তাদেরকে বের করে আনব বটে, কিন্তু তারা ইস্রায়েল-দেশে প্রবেশ করবে না; তাতে তোমার জানবে যে, আমিই সদাপ্রভু।

যেমন হাফরের মধ্যে রূপা গোলে যায়, তেমনি তার মধ্যে তোমাদেরকে গলান হবে; তাতে তোমার জানবে যে, আমি সদাপ্রভু তোমাদের বিরুদ্ধে আমার রাগ ঢেলে দিলাম।

¶ এই কথা বাহিনীদের সদাপ্রভু বলেন, “হে তলোয়ার, তুমি আমার পালক ও যে ব্যক্তি আমার ঘনিষ্ঠ তার বিরুদ্ধে জেগে ওঠো।” পালককে হত্যা কর, তাতে ভেড়ার পাল ছড়িয়ে পড়বে! কারণ আমি ক্ষুদ্রগুলির বিরুদ্ধেও আমার হাত ওঠাব।

তাঁর কুলা তাঁর হাতে আছে, আর তিনি নিজের খামার পরিষ্কার করবেন এবং নিজের গম গোলায় সংগ্রহ করবেন, কিন্তু যে আগুন কখন নেভেনা সেই আগুনে তুষ পুড়িয়ে দেবেন।