TSK

TSK · মথি 12:10

Treasury of Scripture Knowledge references in বেঙ্গলী IRV.

উত্তরণে ফিরে যান

কারণ মূর্খ মূর্খের কথাই বলে এবং তার হৃদয় মন্দ পরিকল্পনা করে ও অধার্ম্মিক কাজ করে আর সে সদাপ্রভু বিরুদ্ধে ভুল কথা বলেছিলেন। তারা ক্ষুধার্তকে খাবার দেয় না এবং যে পিপাসিত তিনি জলের অভাবে ভোগেন।

আমরা বিদ্রোহ করেছি, সদাপ্রভুকে অস্বীকার করেছি এবং আমাদের ঈশ্বরকে অনুসরণ করার থেকে দূরে সরে গিয়েছি৷ আমরা অত্যাচার ও বিপথে যাওয়ার কথা বলেছি, অভিযোগ এবং মিথ্যা কথা হৃদয়ে ধারণ করেছি।

কিন্তু ফরীশীরা তা দেখে তাঁকে বলল, “দেখ, বিশ্রামবারে যা করা উচিত নয়, তাই তোমার শিষ্যরা করছে।”

ভাল, আমাদের বলুন, আপনার মত কি? কৈসরকে কর দেওয়া উচিত কি না?”

তাঁর মুখের কথার ভুল ধরার জন্য ফাঁদ পেতে রাখল।

যীশু ব্যবস্থার গুরু ও ফরীশীদের জিজ্ঞাসা করলেন, ‹বিশ্রামবারে সুস্থ করা উচিত কি না?› কিন্তু তারা চুপ করে থাকল।

আর তারা তাঁর উপরে দোষ দিয়ে বলতে লাগল, আমরা দেখতে পেলাম যে, এই ব্যক্তি আমাদের জাতিকে বিপথে নিয়ে যাচ্ছে, কৈসরকে কর দিতে বারণ করে, আর বলে যে, আমি সেই খ্রীষ্ট রাজা।

সেই সব ঘাটে অনেকে যারা অসুস্থ মানুষ, অন্ধ, খঞ্জ ও যাদের শরীর শুকিয়ে গেছে তারা পড়ে থাকত।

তারা তাঁর পরীক্ষা নেবার জন্য ও জালে ফেলার জন্য এই কথা বলল যেন তাঁর নামে দোষ দেবার সূত্র খুঁজে পায়। কিন্তু যীশু মাথা নিচু করে আঙ্গুল দিয়ে মাটিতে লিখতে লাগলেন।