TSK

TSK · মথি 8:3

Treasury of Scripture Knowledge references in বেঙ্গলী IRV.

উত্তরণে ফিরে যান

তখন তিনি ঈশ্বরের লোকের আদেশ অনুযায়ী নেমে গিয়ে যর্দনে সাতবার ডুব দিলেন, তাতে ছোট ছেলের মত তাঁর নতুন মাংস হল ও তিনি শুচি হলেন।

যীশু উত্তর করে তাদের বললেন, ‹“তোমরা যাও এবং যা শুনেছ ও দেখেছ, সেই খবর যোহনকে দাও;› অন্ধরা দেখতে পাচ্ছে, খোঁড়ারা হাঁটছে, কুষ্ঠ রুগীরা শুদ্ধ হচ্ছে ও বধিরেরা শুনতে পাচ্ছে, মৃতেরা জীবিত হচ্ছে, গরিবদের কাছে সুসমাচার প্রচার করা হচ্ছে।

¶ তখন তিনি জেগে উঠে বাতাসকে ধমক দিলেন ও সমুদ্রকে বললেন, ‹“শান্তি, শান্ত হও; তাতে বাতাস থেমে গেল এবং শান্ত হল।”›

¶ আর তিনি আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তাকে বললেন, ‹ইপৃফাথা, অর্থাৎ খুলে যাক।›

তখন তিনি হাত বাড়িয়ে তাকে স্পর্শ করলেন, তিনি বললেন, ‹আমার ইচ্ছা, তুমি শুদ্ধ হয়ে যাও;› আর তখনই তার কুষ্ঠ ভালো হয়ে গেল।

তাহাদের দেখে তিনি বললেন, ‹“যাও, যাজকদের কাছে গিয়ে নিজেদের দেখাও।› যেতে যেতে তারা শুদ্ধ হল।”

এই সব বলার পরে তিনি চিত্কার করে ডেকে বললেন ‹লাসার, বাইরে এস।›