TSK

TSK · যোহন 6:9

Treasury of Scripture Knowledge references in বেঙ্গলী IRV.

Back to passage

রথের ঘোড়া ও সওয়ারী ঘোড়াগুলোর জন্য তাঁদের প্রত্যেকের কাজের ভার অনুসারে তাঁরা যব ও খড় নির্দিষ্ট জায়গায় আনতেন।

¶ ইলীশায় বললেন, “তোমরা সদাপ্রভুর বাক্য শোনো। তিনি এই কথা বলেন, ‘আগামী কাল এই দিনের শমরিয়ার ফটকে শেকলে এক পসুরী সূজী ও শেকলে দুই পসুরী যব বিক্রি হবে’।”

তারা বারবার ঈশ্বরের পরীক্ষা করল এবং ইস্রায়েলের পবিত্রতমকে অসন্তুষ্ট করল।

তিনি তোমার পরিসীমার মধ্যে উন্নয়ন করেন, তিনি তোমাকে তৃপ্ত করেন সুন্দর গম দিয়ে।

তাঁরা তাঁকে বললেন, আমাদের এখানে শুধুমাত্র পাঁচটি রুটি ও দুটী মাছ আছে।

¶ তিনি তাঁদেরকে বললেন, ‹তোমাদের কাছে কয়টি রুটি আছে? গিয়ে দেখ।› তাঁরা দেখে বললেন, পাঁচটি রুটি এবং দুটী মাছ আছে।

কিন্তু তিনি তাঁদের বললেন, ‹“তোমরাই এদের খাবার দাও।”› তাঁরা তাঁকে বললেন, “আমাদের এখানে শুধুমাত্র পাঁচটি রুটি ও দুটো মাছ আছে। তবে কি আমরা গিয়ে এই সমস্ত লোকের জন্য খাবার কিনে আনতে পারব?”

মার্থা তখন যীশুকে বললেন, প্রভু, আপনি যদি এখানে থাকতেন আমার ভাই হয়ত মরত না।

তোমরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহের কথা জানো, যদিও তিনি ধনী ছিলেন, তোমাদের জন্য গরিব হলেন, সুতরাং তোমরা যেন তাঁর দারিদ্রতাই ধনী হতে পার।