TSK

TSK · বিলাপ 3:41

Treasury of Scripture Knowledge references in বেঙ্গলী IRV.

Back to passage

কিন্তু ধর তুমি তোমার মনে স্থির করেছ এবং ঈশ্বরের দিকে তোমার হাত বাড়িয়ে দিয়েছ;

যখন আমি তোমার কাছে সাহায্যর জন্য অনুরোধ করি ও যখন তোমার মহাপবিত্র স্থানের দিকে হাত তুলি তখন তুমি আমার প্রার্থনা শুনো!

তোমার দাসকে আনন্দিত কর, কারণ হে প্রভু, আমি তোমার উদ্দেশ্যে আমার প্রাণ তুলে ধরি।

আমার প্রার্থনা তোমার সামনে সুগন্ধি ধূপের মত হবে; আমার তোলা হাত সন্ধ্যাবেলার উপহারের মতো হোক।

কারণ যিনি উচ্চ ও উন্নত, যিনি অনন্তকালনিবাসী, যাঁর নাম পবিত্র, তিনি বলছেন, “আমি উন্নত ও পবিত্র জায়গায় বাস করি, চূর্ণ নম্রতা মানুষের সঙ্গে বাস করি যেন নম্রদের আত্মাকে সঞ্জীবিত করি ও চূর্ণ লোকদের হৃদয়কে সঞ্জীবিত করি।