যিহূদা থেকে রাজদণ্ড যাবে না, তার পায়ের মধ্যে থেকে বিচারদন্ড যাবে না, যে পর্যন্ত শীলো না আসেন; জাতিরা তাঁরই আজ্ঞাবহতা স্বীকার করবে।
TSK
TSK · গণনা 17:2
Treasury of Scripture Knowledge references in বেঙ্গলী IRV.
আর তুমি এই লাঠি হাতে ধরবে, এর মাধ্যমেই তোমাকে সে সমস্ত চিহ্ন কাজ করতে হবে।”
আর যে ব্যক্তিরা তোমাদের সহকারী হবে, তাদের নাম হল রূবেণের পক্ষে শদেয়ূরের ছেলে ইলীষূর।
¶ যে দিন মোশি সমাগম তাঁবু স্থাপন শেষ করলেন, সেটা অভিষেক ও পবিত্র করলেন, আর তার সমস্ত জিনিস এবং বেদি ও তার সমস্ত পাত্র অভিষেক ও পবিত্র করলেন।
বংশ তালিকায় যাজকদের নাম পিতৃপুরুষদের বংশ অনুসারে লেখা হয়েছিল এবং কুড়ি বছর ও তার বেশী বয়সের লেবীয়দের নাম দায়িত্ব ও বিভিন্ন দলের ভাগ অনুযায়ী লেখা হয়েছিল।
কারণ দেশে দুষ্টলোকের রাজদণ্ড ধার্ম্মিকদের শাসন করতে পারবে না। নতুবা ধার্মিকরা যা অন্যায় তা করতে পারে।
ওটা ধারালো করা হয়েছে, যেন হত্যা করা যায়, পালিশ করা হয়েছে, যেন বিদ্যুতের মত হয়; তবে আমরা কি আনন্দ করব আমার ছেলের রাজদন্ডের জন্য? আগুয়ান তরোয়াল ঘৃণা করে প্রত্যেক দন্ড।
“হে মানুষের-সন্তান তুমি নিজের জন্য একটা কাঠ নিয়ে তার ওপরে এই কথা লেখো, যিহূদার জন্য এবং তার সঙ্গী ইস্রায়েল-সন্তানদের জন্য। পরে একখানি কাঠ নিয়ে তার ওপরে লেখো, যোষেফের জন্য, এটা ইফ্রয়িমের ও তার সঙ্গী সব ইস্রায়েল কুলের কাঠ।